Latest Post

বাড়িতে বানান খুব সহজে গুলাব জামুন বা পানতুয়া 

gulab-jamun-pantua-recipe-at-home-bengali-sweets

উপকরণ :- 
  • খোওয়া ১০০ গ্রাম, 
  • ১ চিমটি খাবার সোডা, 
  • কর্ণফ্লাওয়ার ১৫ গ্রাম, 
  •  ময়দা ৪০ গ্রাম, 
  • চিনি ১ কাপ, 
  • জল ১ কাপ, 
  • ২ টো এলাচ থেঁতো, 
  • লেবুর রস ১ চামচ এর ৪ ভাগের ১ ভাগ, 
  • সাদা তেল গুলাব জামুন ভাজার জন্য আর লাগছে বরফ ঠান্ডা জল। 
gulab-jamun-pantua-recipe-at-home-bengali-sweets

আমার অন্যান্য প্রিয় রেসিপিঃ

কিভাবে বানাবেন গুলাব জামুন বা পানতুয়া?




প্রণালি :- আমি ১৪-১৫ গুলাব জামুন বানাবো। আর আপনারা যদি বেশি বানাতে চান ১০০ গ্রাম খোয়ার জায়গায় ২০০ গ্রাম কর্ণফ্লাওয়ার ৩০ গ্রাম আর ময়দা ৮০ গ্রাম এই আনুপাতে নিতে হবে। পানতুয়া বানানোর জন্য প্রথমে চিনির সিরা বানাতে হবে তাই একটি পাত্রে চিনি আর জল দিয়ে গ্যাস ওভেনে বসিয়ে দিতে হবে। চিনি না গোলা পর্যন্ত একটি হাতা দিয়ে নাড়তে হবে। আর ওতে দিতে হবে এলাচ। গুলাব জামুনের সিরা বানাতে বেশি সময় লাগেনা। চিনি গুলে গেলে একটু পরেই নামিয়ে নিতে হয়। চিনির সিরা তৈরি হয়ে গেলে গ্যাস ওভেন থেকে নামিয়ে নিয়ে ওতে দিতে হবে লেবুর রস। লেবুর রস দিলে চিনির সিরা ঠান্ডা হলে বসে যাবে না আর গুলাব জামুন খেতে ভালো হয়। এরপর খোয়া গ্রেড করে নিতে হবে। যদি খোয়া বাজার থেকে কেনা হয় তাহলে গ্রেড করতে হয়। আর যদি আপনারা বাড়িতে খোয়া বানান সেক্ষেত্রে গ্রেড করার দরকার নেই। বাড়িতে বনানো খোয়া নরম হয়। এরপরে গ্রেড করা খোয়ায় দিতে হবে কনরফ্লাওয়ার আর ময়দা। খোয়ার সাথে এগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালো ভাবে মেশানোর পর এর মাঝখানে গরত করে ওতে দিতে হবে এক চিমটি খাবার সোডা। খাবার সোডা দেবার পর অল্প জল দিয়ে গুলিয়ে নিয়ে এবার মাখাতে হবে খোয়া ময়দার মিশ্রন। তবে বরফ থান্ডা জল দিয়ে। বরফ ঠান্ডা জল আসলে একটা বোতলে জল ভরে ডিপ ফ্রিজে রাখতে হবে। বরফ জমে যাবে। আর ওরই জল দিয়ে এটা মাখতে হবে। তবে অল্প অল্প জল দিয়ে মাখতে হবে। এমন ভাবে মাখতে হবে যাতে মাখাটা পাতলা বা শক্ত না হয়ে যায়। শক্ত হলে গুলাব জামুন ভালো ভাবে গোল করা যাবে না ফেটে যেতে পারে। মাখাটা যতো ভালো করে মাখবেন গুলাব জামুন ফাটার সম্ভাবনা ততো কম। এরপর মাখাটাকে হাত দিয়ে লম্বা করে নিতে হবে আর ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে। এক একটা ভাগ নিয়ে হাতের সাহায্যে ভালোভাবে গোল করতে হবে। এমন ভাবে গোল করতে হবে যেনো কোন ফাটার দাগ না থাকে। দাগ থাকলে ভাজবার সময় ফেটে যেতে পারে। একি ভাবে সব বানিয়ে নিতে হবে। ভাজবার জন্য প্যান গরম করে তেল দিতে হবে। তেল বেশি গরম করার দরকার নেই। মাঝারি গরম হলে কাঁচা গুলাব জামুন গুলো এক এক করে সব দিয়ে দিতে হবে। গুলাব জামুন সবসময় বেশি তেলে ভাজতে হয়। তেলে দেবার কিছুক্ষণ পর গুলাব জামুন তেলের উপরে ভেষে উঠবে তখন আঁচ পুরো কমিয়ে দিয়ে ভাজতে হবে। গুলাব জামুন পুরটাই ভাজতে হবে হালকা আঁচে। যতো সময় দেবেন ভেতর টা তত নরম হবে। আর একটা কথা মনে রাখবেন ভাজবার সময় সবসময় হাতা দিয়ে নাড়াচাড়া করতে হবে। লালচে ভাজা হয়ে গেলেই তুলে নিয়ে চিনির সিরার মধ্যে দিয়ে দিতে হবে। চিনির সিররার মধ্যে ডুবিয়ে রাখতে হবে ১ ঘণ্টা। তারপর পরিবেশন করুন পানতুয়া বা গুলাব জামুন।

মাশরুম রেসিপিঃ চিলি মাশরুম

Chilli-Mushroom-Recipe-How-to-make-Chilli-Mushroom-restaurant-style-ingredients

উপকরণ :- মাশরুম ২০০ গ্রাম, শুকনো লঙ্কা গুঁড়ো ১ চামচ এর ৪ ভাগের ১ভাগ, গোল মরিচ গুঁড়ো সামান্য, লবণ পরিমান মতো, সাদা তেল, ১ টা বড়ো পেঁয়াজ কুঁচি, আদা রুসুন কুচি ১/২চামচ, ক্যাপসিকাম কুঁচি ১টা ক্যাপসিকাম এর ৪ ভাগের ১ ভাগ, ১ টা টম্যাটো কুঁচি, টম্যাটো ক্যাপসিকাম আর পেঁয়াজ ছোট চৌক চৌক করে কাটতে হবে, ১টা কাঁচালঙ্কা কুঁচি, ধনেপাতা কুঁচি ১ টেবিল চামচ, আদা রুসুন বাটা ৩ কোয়া রুসুন আর সামান্য আদা, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, ময়দা ২ টেবিল চামচ, টম্যাটো ক্যাচাপ ৩ টেবিল চামচ, গ্রিন চিলি সস ১ টেবিল চামচ, সোয়া সস ২টেবিল চামচ আর রেড চিলি সস ১ চামচ।

Chilli-Mushroom-Recipe-How-to-make-Chilli-Mushroom-restaurant-style


আমার যত প্রিয় রেসিপিঃ


কিভাবে বানাবেন চিলি মাশরুম রেসিপি? 



প্রণালি :-
প্রথমে মাশরুম পরিমাণ মতো লবণ দিয়ে হাফ সেদ্ধ করে নিতে হবে। ছোট মাশরুম গোটা রাখতে হবে আর বড়ো মাশরুম দুভাগ করে নিতে হবে। এরপর চিলি মাশরুম বানানোর জন্য একটা ব্যাটার বানাতে হবে। তাই একটি পাত্রে নিতে হবে ময়দা, কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো লবণ, সামান্য লঙ্কা গুঁড়ো, আর আদা রুসুনের পেস্ট। কর্নফ্লাওয়ার সামান্য রেখে দিতে হবে। চিলি মাশরুমের গ্রেভি বানানোর জন্য। ময়দা কর্নফ্লাওয়ার এর সাথে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা গুলতে হবে। অল্প অল্প জল দেবার কারণ ব্যাটারটা যাতে খুব বেশি পাতলা বা ঘন না হয়। ব্যাটার গোলা হলে ওতে দিতে হবে সেদ্ধ করা সব মাশরুম। আর এটা ম্যারিনেট করে রেখে দিতে হবে ৫ মিনিট। ৫ মিনিট পর ম্যারিনেট করা মাশরুম ভাজার জন্য প্যান গরম করে একটু বেশি তেল দিতে হবে। তেল গরম হলে ম্যারিনেট করা মাশরুম এক এক করে দিতে হবে। আর খুন্তি দিয়ে বারবার নাড়তে হবে যাতে একটার সাথে আর একটা মাশরুম লেগে না যায়। সব মাশরুম উল্টে পাল্টে ভালোভাবে ভাজতে হবে। তবে বেশি লাল করে ভাজার দরকার নেই। মাশরুম ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে। এরপর কড়াই গরম করে ৩ চামচ তেল দিতে হবে। তেলে দিতে হবে আদ রুসুন কুঁচি। আদা রুসুন কুঁচি অল্প একটু ভেজে নিতে হবে। এরপরে দিতে হবে ক্যাপসিকাম কুঁচি। ক্যাপসিকাম তেলের সাথে সামান্য নেড়ে দিতে হবে পেঁয়াজ কুঁচি। পেঁয়াজ কুঁচি তেলের সাথে এক দুবার নেড়েচেড়েই দিতে হবে ট্যমাটো কুঁচি, কাঁচা লঙ্কা কুঁচি আর পরিমাণ মতো লবণ। এবার সব উপকরণ এক সাথে ভাজতে হবে। খুব বেশি ভাজার দরকার নেই। শুধু সব সব্জি সেঁতলে নিতে হবে। এটা পুরটাই বানাতে হবে আল্প আঁচে। যাতে সব সব্জির রং বজায় থাকে। এরপর দিতে হবে টম্যাটো ক্যাচাপ, গ্রিন চিলি সস, রেড চিলি সস আর সোয়া সস। সব উপকরণ ভালো ভাবে মিশিয়ে নিয়ে দিতে হবে ধনেপাতা কুঁচি আর ভেজে রাখা সব মাশরুম। মাশরুম আর গ্রেভি ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর ১/২ কাপ জল দিয়ে কর্নফ্লাওয়ার গুলে কড়াই দিয়ে দিতে হবে। যাতে গ্রেভিটা গাঢ় হয়। মাশরুম গ্রেভির সাথে হতে দিতে হবে ৫ মিনিট। ৫মিনিট পর দিতে হবে গোল মরিচ এর গুঁড়ো। মাশরুমের সাথে গোল মরিচের গুঁড়ো সামান্য মিশিয়ে নিতে হবে। তৈরি চিলি মাশরুম।

আলু পোস্ত বাংলা রেসিপি 

Aloo-Posto-Bengali-Recipe-Potato-with-Poppy-seeds-paste


উপকরণ :- ২ টো আলু মাঝারি মাপের টুকরো টুকরো করে কাটা, ১টা বড়ো পেঁয়াজ কুঁচানো, কাঁচালঙ্কা ৪টে দুটো চেঁরা আর দুটো গোটা, ১টা টম্যাটো ৪ ভাগ করা, পোস্ত বাটা ২টেবিল চামচ, সরষের তেল ৪ চামচ, লবণ পরিমান মতো, হলুদ গুঁড়ো ১/২ চামচ, ফোড়নের জন্য ১টা গোটা শুকনো লঙ্কা, তেজপাতা ১টা আর কালোজিরে সামান্য।

আমার যত প্রিয় রেসিপিঃ


কিভাবে বানাবেন আলু পোস্ত রেসিপি? 




প্রণালি :-
প্রথমে কড়াই গরম করে তেল দিতে হবে। তেলে ফোড়ন দিতে হবে তেজপাতা, শুকনো লঙ্কা আর কালোজিরে। সামান্য একটু নাড়াচাড়া করে নিতে হবে। ফোড়ন থেকে গন্ধ আসলেই দিয়ে দিতে হবে কেটে রাখা আলু। আলু হাফ ভাজা ভাজা হয়ে এলে ওতে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি আর চেঁরা কাঁচালঙ্কা। আমি এখানে ২টো কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা চাইলে বেশি দিতে পারেন। পেঁয়াজ আর আলু ভালোভাবে ভেজে নিতে হবে। আলু পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে দিতে হবে হলুদ গুঁড়ো, পোস্ত বাটা আর সামান্য জল। আলুর সাথে পোস্ত সামান্য নাড়াচাড়া করে নিতে হবে আর ওতে দিয়ে দিতে হবে টম্যাটো। পোস্ত বেশি ভাজবার দরকার নেই। এরপর দিতে হবে ২ কাপ এর মতো জল আর পরিমাণ মতো লবণ। এবার এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে ১৫ মিনিট এর মতো। ১৫ মিনিট পর ঢাকা খুলে দিতে হবে সামান্য কাঁচা সরষের তেল আর গোটা কাঁচা লঙ্কা। গোটা কাঁচা লঙ্কা ব্যবহার করার কারণ আলু পোস্ত পরিবেশনের সময় দেখতে ভালো লাগার জন্য। কাঁচা সরষের তেল দিয়ে ২ মিনিট এর মতো হতে দিতে হবে। তৈরি বাঙালীর আলু পোস্ত।

মাশরুম রেসিপিঃ মাশরুম বাটার মশালা 


mushroom-butter-masala-curry-recipe-in-bengali


উপকরণ :-

  • মাশরুম ২০০ গ্রাম,
  • ২ টো বড়ো পেঁয়াজ কুচানো একটু মোটা করে,
  • চৌক চৌক করে কাটা বড়ো একটা ক্যাপসিকামপ,
  • টম্যাটো মাঝারি মাপের ২টো ডুমো ডুমো করে কাটা,
  • তেজপাতা ১ টা, কাজুবাদাম ১০ টা দুভাগ করা,
  • রুসুন স্লাইস করে কাটা ৪ কোয়া,
  • স্লাইস করে কাটা কাঁচালঙ্কা ২টো,
  • গোল মরিচ গুঁড়ো ১/২ চামচ,
  • গরম মশলা গুঁড়ো১/২ চামচ,
  • গোটা জিরে ১ চামচ,
  • কসৌরি মেথি সামান্য,
  • এলাচ ২টো, লবঙ্গ ৪টে,
  • দারচিনি ১ টা,
  • ধনেপাতা কুচি প্রায় ৪চামচ,
  • সাদা তেল ২ চামচ,
  • আদার পেস্ট ১চামচ,
  • টম্যাটো সস ২চামচ,
  • বাটার ১/২ চামচ,
  • হলুদ গুঁড়ো ১ চামচ,
  •  লঙ্কা গুঁড়ো১/২চামচ
  • পরিমান মতো লবণ।

আমার যত প্রিয় রেসিপিঃ


কিভাবে বানাবেন মাশরুম বাটার মশালা? 



প্রণালি :-
প্রথমে মাশরুম গুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। আর মশরুমের উপর যে পাদলা আস্তরণ থাকে সেটা ফেলে দিতে হবে। মাঝারি মাপের মাশরুম হলে ৬ ভাগ করে নিতে হবে। আর যদি ছোট ছোট মাশরুম হয় ৪ ভাগ করে নিতে হবে। এরপর কড়াই গরম হলে ২ চামচ এর মতো তেল দিতে হবে। এতে ফোড়ন দিতে হবে এলাচ, লবঙ্গ আর দারচিনি। একটু নাড়াচাড়া করেই দিতে হবে গোটা জিরে আর রসুন কুচি। সামান্য নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুঁচানো। পেঁয়াজ গুলো একটু মোটা মোটা করে কাটতে হবে। পেঁয়াজ হালকা ভাজা হলে দিতে হবে আদার পেস্ট। আদা সামান্য তেলের সাথে নেড়ে দিতে হবে ক্যাপসিকাম কুঁচি,টম্যাটো কুঁচি,হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে কম লঙ্কা গুঁড়ো দিতে পারেন। কারণ এখানে কাঁচালঙ্কা আর গোল মরিচ এর গুঁড়োও ব্যাবহার হবে। এবার দিতে হবে পরিমাণ মতো লবণ। সব একসাথে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে ৪ মিনিট এর মতো। ৪ মিনিট পর দিতে হবে কেটে রাখা সব মাশরুম, গরম মশলা গুঁড়ো,টম্যাটো সস, গোল মরিচ গুঁড়ো,কাঁচা লঙ্কা কুঁচি আর কাজুবাদাম। সব এক সাথে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে ১০ মিনিট এর মতো মাঝারি আঁচে। ১০ মিনিট পর নাড়াচাড়া করে আবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে প্রায় ১০ মিনিট এর মতো। ১০ মিনিট পর এতে দিতে হবে ধনেপাতা কুঁচি। মাশরুম বাটার মশালা বানাতে ধনে গুঁড়ো না ব্যাবহার করলে ধনেপাতা একটু বেশি দিতে হবে। আপনারা চাইলে সামান্য ধনেগুঁড়ো দিতে পারেন। এরপরে দিতে হবে বাটার আর কসৌরি মেথি। সব উপকরণ একসাথে ১ মিনিট এর মতো নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। তৈরি মাশরুম বাটার মশালা।


মাছের রেসিপিঃ রুই মাছের কালিয়া বা ফিস কালিয়া 


Rui-Macher-kalia-bengali-fish-curry-recipe

উপকরণ :-

  • রুই মাছের পিস ৪টে,
  • রোস্টেড ধনে জিরে গুঁড়ো ১ চামচ,
  • পরিমান মতো লবণ,
  • টকদই ১/২ কাপ,
  • ধনেপাতা কুঁচি,
  • ১/২ চামচ চিনি,
  • হলুদ গুড়ো ১ চামচ,
  • লঙ্কা গুঁড়ো ১ চামচ,
  • কিশমিশ ভেজানো ২০ টা,
  • পেঁয়াজ এর পেস্ট ১ কাপ,
  • ১ টা টম্যাটো পেস্ট,
  • কাজু বাদাম বাটা ২ চামচ,
  • সরষের তেল ১/২ কাপ,
  • চেঁরা কাঁচা লঙ্কা ৩ টে,
  • তেজপাতা ১টা,
  • লবঙ্গ ৪ টে,
  • এলাচ ৪টে,
  • দারচিনি ১ টা,
  • গোটা শুকনো লঙ্কা ২টো,
  • গোটা জিরে১/৪চামচ,
  • আদা রুসুনের পেস্ট ১ চামচ আর জল।

আমার যত প্রিয় রেসিপিঃ

কিভাবে বানাবেন রুই মাছের কালিয়া বা ফিস কালিয়া? 




প্রণালি :- 
রুই মাছের কালিয়া বানানোর জন্য রান্না করার ৫ মিনিট আগে মাছের পিস গুলো পরিমান মতো লবণ আর হলুদ মাখিয়ে রাখতে হবে। কড়াই ভালোভাবে গরম হলে একটু বেশি তেল দিতে হবে, মাছ গুলো ভালোভাবে ভাজার জন্য। তেল গরম হলে এক এক করে মাছের পিস গুলো দিয়ে দিতে হবে। মাছ লাল করে ভাজা হয়ে গেলে তুলে রেখে দিতে হবে। মাছ ভাজার পর কড়াই তে ২ চামচ এর মতো তেল রেখে বাকিটা তুলে নিতে হবে। এরপর ওই তেলেই ফোড়ন দিতে হবে লবঙ্গ, দারচিনি, এলাচ,তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা। তেলের সাথে এই গুলো ১ -২ বার এদিক ওদিক নেড়েচেড়ে দিতে হবে গোটা জিরে। ফোড়ন থেকে

পটলের রেসিপিঃ আলু পটলের ডানলা


alu-potoler-dalna-bengali-recipe

উপকরণ :-

  • পটল ২৫০ গ্রাম,
  • ১ টা বড়ো আলু,
  • ২ টো বড়ো পেঁয়াজ কুঁচানো,
  • ডুমো ডুমো করে করে কাটা টম্যাটো ২টো,
  • ধনেপাতা কুঁচি, লঙ্কা গুঁড়ো ১ চামচ,
  • লবণ পরিমাণ মতো,
  • ফোড়নের জন্য এলাচ ৩টে,
  • লবঙ্গ ৫টা, দারচিনি ১টা,
  • ঘি ১ চামচ,
  • হলুদ গুঁড়ো ১ চামচ,
  • সাদা তেল ২ টেবিল চামচ
  • আদা রুসুনের পেস্ট ১ চামচ।

আমার যত প্রিয় রেসিপিঃ


কিভাবে বানাবেন আলু পটলের ডানলা? 



প্রণালি :-
প্রথমে পটল গুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। ছুরি দিয়ে পটলের ২ ধার কেটে নিতে হবে আর মাঝে মাঝে খোসা ফেলে দিতে হবে। এরপর পটল গুলো ২ ভাগ করে নিতে হবে। বড়ো পটল হলে ৩ ভাগ ও করে নিতে পারেন। আলুটাকে ডুমো ডুমো করে কেটে সেদ্ধ করে নিতে হবে। কড়াই গরম হলে তেল দিতে হবে ২ টেবিল চামচ। এই তেলেই পুরো রান্না তৈরি হবে। প্রথমে পটল গুলো ভালো ভাবে ভেজে তুলে নিতে হবে। সেদ্ধ আলু গুলোও ভালো করে ভেজে নিতে হবে। ওই তেলেই ফোড়ন দিতে হবে দারচিনি, লবঙ্গ আর এলাচ। ফোড়ন থেকে গন্ধ বেরলেই দিতে হবে পেঁয়াজ কুঁচি। পেঁয়াজ হাফ ভাজা হলে দিতে হবে আদা রুসুনের পেস্ট, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। আদা রুসুন দেবার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। না হলে আদা রুসুনের যে কাঁচা গন্ধ সেটা থেকে যাবে। এরপর দিতে হবে টম্যাটোর টুকরো গুলো। টম্যাটো সামান্য নাড়াচাড়া করেই দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু পটল আর পরিমাণ মতো লবণ। আলু পটল মশলার সাথে সামান্য নাড়াচাড়া করে নিয়ে দিতে হবে ১ কাপ জল। এরপর এটাকে ঢাকা দিয়ে রেখে রেখে দিতে হবে মাঝারি আঁচে ৫ মিনিট। নামানোর আগে দিতে হবে ঘি আর ধনেপাতা কুঁচি। তৈরি আলু পটলের ডানলা।

তেলাপিয়া মাছের রেসিপিঃ তেলাপিয়া মাছের তেল ঝাল


tilapia-fish-curry-with-gravy-bengali-style


উপকরণ :- তেলাপিয়া মাছ গোটা ২ টো ২৫০গ্রাম, কাঁচালঙ্কা স্লাইস করে কাটা ৩ টে, লবণ পরিমাণ মতো, আদা রুসুন এর পেস্ট ১/২ চামচ, পোস্ত বাটা ২ চামচ, পেঁয়াজ এর পেস্ট ১/২ কাপ, টম্যাটো পেস্ট ১/২ চামচ, সরষে বাটা ১/২ চামচ, হলুদ গুড়ো ১চামচ, লঙ্কাগুঁড়ো ১ চামচ, সরষের তেল, ফোড়নের জন্য কালোজিরে সামান্য আর গোটাজিরে সামান্য।

আমার যত প্রিয় রেসিপিঃ


কিভাবে বানাবেন তেলাপিয়া মাছের তেল ঝাল রেসিপি? 

 

প্রণালি :-
তেলাপিয়া মাছ ২টো কে হলুদ আর লবণ মাখিয়ে ৫ মিনিট এর মতো রেখে দিতে হবে। এরপর কড়াই এর তেল ভালো ভাবে গরম হলে তেলাপিয়া মাছগুলো লাল করে ভেজে নিতে হবে। মাছ ভাজার পর কড়াই তে ২ চামচ তেল রেখে বাকি তেল তুলে নিতে হবে। তেলে ফোড়ন দিতে হবে কালোজিরে আর গোটা জিরে। ফোড়ন থেকে গন্ধ বেড়লেই দিতে হবে পেঁয়াজ এর পেস্ট। পেঁয়াজ এর পেস্ট দেবার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। না হলে পেঁয়াজ এর কাঁচা গন্ধটা থেকে যাবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিতে হবে আদা রুসুন এর পেস্ট, পোস্ত বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সরষে বাটা আর সামান্য জল। মশলা দেবার পর সব ভালোভাবে নেড়ে নিতে হবে। মশলা ভাজাভাজা হয়ে গেলে দিতে হবে দিতে হবে টম্যাটো পেস্ট আর লবণ। আবার এটাকে ১ মিনিট এর মতো নাড়াচাড়া করতে হবে। এরপর গ্রেভি বানানোর জন্য দিতে হবে ১ কাপ জল। গেভি ফুটে উঠলেই ওতে দিতে হবে ভেজে রাখা তেলাপিয়া মাছ, কাঁচালঙ্কা চেঁরা আর ১চামচ সরষের তেল। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে ১ মিনিট এর মতো। ১ মিনিট পর মাছ গুলো উল্টে দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দিতে হবে ১ মিনিট এর মতো। মশলা আর তেলাপিয়া মাছ মাখামাখি হয়ে গেলেই তৈরি তেলাপিয়া মাছের তেল ঝাল।।

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget