Articles by "দই পটল"

বেগুন বাসন্তী / সরষে বেগুন রেসিপি

Begun-Basanti-Traditional-Bengali-Veg-Recipes

উপকরণ :- ১টা বড়ো বেগুন ( ২৫০ গ্রাম), সরষে বাটা ২ টেবিল চামচ, সরষের তেল ১ টেবিল চামচ, আদা বাটা ১ চামচ এর ৪ ভাগের ১ ভাগ, ২ টো কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো ১ চামচ এর ৪ ভাগের ১ ভাগ, নাড়কেল বাটা ২ টেবিল চামচ, নুন পরিমাণ মতো আরর লাগছে নারকেলের দুধ ১ কাপ।

কি ভাবে বানাবেন বেগুন বাসন্তী / সরষে বেগুন ?



প্রণালি :- বেগুনটা বোঁটা সমেত লম্বা লম্বি ৪ ভাগ করে ধুয়ে নিতে হবে।
বেগুনে নুন আর হলুদ মাখিয়ে নিতে হবে।
এরপর বেগুন ভাজবার জন্য কড়া গরম করে তেল দিতে হবে। তেল গরম হলে দিয়ে দিতে হবে নুন-হলুদ মাখানো বেগুন। উল্টে পাল্টে বেগুন ভালোভাবে ভেজে তুলে নিতে হবে।
এই তেলেই গ্রেভি বানানোর জন্য দিয়ে দিতে হবে নারকেল বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা আর হলুদ গুঁড়ো।
সব উপকরণ তেলে ভেজে নিতে হবে। নারকেল বাটা ভাজা ভাজা হলে গ্রেভি খেতে ভালো লাগে। আমি এখানে ২ টো কাঁচা লঙ্কা বাটা দিলাম। আপনারা চাইলে অবশ্যই কম বা বেশি দিতে পারেন।
এরপর দিতে হবে নারকেলের দুধ আর নুন।
সরষে বাটা তে জল দিয়ে গুলিয়ে নিতে হবে। আর এই সরষে বাটা টা একটা ছাকুনি তে ছেঁকে দিয়ে দিতে হবে গ্রেভিতে।
এরপর এটা হতে দিতে হবে ৫ মিনিট। মনের মতো গ্রেভি রেখে গ্যাস বন্ধ করে দিতে হবে আর এটা ঢেলে দিতে হবে ভাজা বেগুনের মধ্যে।
তৈরি বেগুন বাসন্তী।

পটলের কোরমা রেসিপি 

 Potol-Korma-Recipe-Bengali-Vegetarian-Dish

উপকরণ :- পটল ২৫০ গ্রাম, ১ টা বড়ো টম্যাটো কুঁচি, ২ টো পেঁয়াজ কুঁচানো, কাজুবাদাম বাটা ১ চামচ, পোস্ত বাটা ১ চামচ, ঘি ১/২ চামচ, কিছু কাজু-কিশমিশ, সাদা তেল বা সরষের তেল ১ টেবিল চামচ, নুন পরিমাণ মতো, হলুদ গুঁড়ো ১ চামচ এর ৪ ভাগের ১ ভাগ, জিরে গুঁড়ো ১ চামচ এর ৪ ভাগের ১ ভাগ, লঙ্কা গুঁড়ো ১ চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ১/২ চামচ, আদা-রুসুন বাটা ১ চামচ, ১ টা কাঁচা লঙ্কা ২ ভাগ করে নিতে হবে, ধনেপাতা কুঁচি, গোটা এলাচ ২ টো, দারচিনি ১ টুকরো আর লবঙ্গ ৩টি।

কি ভাবে বানাবেন পটল কোরমা ?




প্রণালি :- প্রথমে পটল ধুয়ে দু'ধার কেটে নিতে হবে। খোসা সব না রেখে, মাঝে মাঝে খোসা রেখে বাকী খোসা ফেলে দিতে হবে। এবার ছুরি দিয়ে মাঝ বরাবর ৩-৪ বার চিঁরে দিতে হবে, কিন্তু পুরপুরি লম্বা লম্বি চিঁরার দরকার নেই। আসলে রান্না তে গোটা পটল থাকবে। এইভাবে চেঁরার কারন পটলের ভেতর যাতে মশলা ভালোভাবে ঢোকে। সব পটল কাটার পর পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে নিতে হবে।
পটলের কোরমা বানানোর জন্য প্রথমে পটল ভাজতে হবে তাই কড়া গরম করে তেল দিতে হবে। তেলের মধ্যে দিতে হবে পটল। পটল ভালোভাবে ভেজে তুলে নিতে হবে। ওই তেলেই ফোড়ন দিতে হবে এলাচ- লবঙ্গ আর দারচিনি। এলাচ সব সময় ফাটিয়ে তেলে দেবেন। তেলে সামান্য ভেজে নিলে গন্ধ টা ভালো আসে। এরপর দিতে হবে পেঁয়াজ কুঁচি। পেঁয়াজ ভালোভাবে ভাজা হলে এক এক করে দিয়ে দিতে হবে কাজু-কিশমিশ, আদা- রুসুন বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে গ্রেভির রঙ টা ভালো আসে। তেলে সব উপকরণ ভেজে নিতে হবে। এবার দিতে হবে টম্যাটো কুঁচি আর নুন। এ সময় নুন দিলে টম্যাটো ভালোভাবে সেদ্ধ হয়।
টম্যাটো ভালোভাবে সেদ্ধ হলে ওর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা, পোস্ত বাটা আর কাজুবাদাম বাটা। তেলে একটু ভেজে নিয়ে ২ কাপ এর মতো জল দিতে হবে। এরপর ভাজা পটল ও দিয়ে দিতে হবে। এবার এটা হতে দিতে হবে প্রায় ১০ মিনিট, তবে মাঝারি আঁচে যাতে পটলের ভেতর মশলা ভালোভাবে ঢোকে। মাঝে মাঝে নাড়াচাড়া করে নিতে হবে।
১০ মিনিট পর নামানোর আগে দিয়ে দিন ঘি আর ধনেপাতা কুঁচি। মিশিয়ে নিলেই তৈরি পটলের কোরমা।

চিংড়ি মাছের কালিয়া রেসিপি

 Chingri-macher-Kaliya

উপকরণ :- গলদা চিংড়ি ৫০০ গ্রাম, তেজপাতা ১ টা, লবঙ্গ ৩টি, এলাচ ২ টো, দারচিনি এক টুকরো, লঙ্কা গুঁড়ো ১ চামচ, হলুদ গুঁড়ো ১/২ চামচ, চিনি সামান্য, কিছু কিশমিশ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ১/২ চামচ, জিরে বাটা ১ চামচ, ধনে বাটা ১/২ চামচ, কাজু বাদাম বাটা ১ টেবিল চামচ, ১০ টা গোল মরিচ বাটা, নুন পরিমাণ মতো, ঘি ১/২ চামচ, সরষের তেল ১ টেবিল চামচ, টক দই ২ চামচ, আদা-রুসুন বাটা ১ চামচ, ১ টা টম্যাটো সরু লম্বা লম্বা করে কাটা, ২ টো বড়ো পেঁয়াজ কুঁচি আর লাগছে গরম মশলা গুঁড়ো সামান্য।

 চিংড়ি মাছের কালিয়া কিভাবে বানাবেন ? 

প্রণালি :- প্রথমে গলদা চিংড়ি গুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে।
এরপর চিংড়ি মাছে নুন আর হলুদ মাখিয়ে নিতে হবে।
চিংড়ি মাছের কালিয়া বানানোর জন্য প্রথমে চিংড়ি মাছ ভেজে তুলে নিতে হবে। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তাই বেশি ভাজবার দরকার নেই। চিংড়ি মাছ ভাজা হলে সুন্দর একটা রং আসে।
মাছ ভাজা হলে তুলে নিতে হবে। ওই তেলেই দিয়ে দিতে হবে তেজপাতা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। এলাচ সবসময় ফাটিয়ে তবেই তেলে দেবেন। অল্প ভাজতে হবে, তবেই গন্ধটা ভালো আসে।
এরপর দিতে হবে পেঁয়াজ কুঁচি। গ্রেভির স্বাদ অনেকটাই নির্ভর করে পেঁয়াজ ভাজার ওপর। তাই সব সময় পেঁয়াজ ভালোভাবে ভাজবেন।
ভাজা পেঁয়াজ এর মধ্যে এক- এক করে দিয়ে দিতে হবে টম্যাটো কুঁচি, হলুদ - লঙ্কা গুঁড়ো, আদা-রুসুন বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি কিশমিশ, ধনে বাটা, জিরে বাটা, কাজুবাদাম বাটা আর গোল মরিচ বাটা। সব উপকরণ তেলে ভাজতে হবে। কাজুবাদাম বাটা দেওয়া আছে তাই নিচে লেগে যেতে পারে তাই মশলা নাড়তে হবে। মশলা দেওয়া থেকে মশলা কষা পর্যন্ত আপনারা এটা মাঝারি আঁচে বানাতে পারেন।
মশলা কষা হলে দিতে হবে টক দই। টক দই দেওয়ার আগে নুন দিয়ে ফেটিয়ে তবেই দেবেন। এতে করে হয় কি, টক দই গ্রেভিতে দিলে ফেটে যাওয়ার ভয় থাকে না। টক দই পাত্রে লেগে থাকলে জল দিয়ে ধুয়ে মশলার মধ্যে দিয়ে দিন।
টক দই আর মশলা প্রায় ৩ মিনিট এর মতো হতে দিতে হবে।
এরপর দিতে হবে জল। একটু বেশি করেই জল দিতে হবে। ওর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিতে হবে।
এটা হতে দিতে হবে ১৫ মিনিট। তবে মাঝে মাঝে নাড়াচাড়া করে নিতে হবে।
নামানোর আগে দিতে হবে গরম মশলা গুঁড়ো আর ঘি।
মিশিয়ে নিলেই তৈরি চিংড়ি মাছের কালিয়া



দই পটল রেসিপিঃ

dahi-potolparwal-recipe-totanas-recipe

 

উপকরন :-
পটল ২৫০গ্রাম বড়ো সাইজ এর, দই ১/২ কাপ, পেঁয়াজ এর পেস্ট ১/২ কাপ, আদা রসুন এর পেস্ট ১চামচ, গোটা গরম মশলা, সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ১ চামচ, লবণ, সামান্য চিনি, আর তেল।

আমার যত প্রিয় রেসিপিঃ




কিভাবে বানাবেন দই পটল রেসিপি?

প্রণালি :-
প্রথমে পটল গুলো জল দিয়ে ভালো ভাবে ধুয়ে নিতে হবে। এরপর ছুরি দিয়ে পটলের ২ ধার কাটতে হবে। ছোলার দিয়ে মাঝে মাঝে পটলের খোসা ফেলে দিতে হবে ৩-৪ বার। এরপর ছুরি দিয়ে পটলের মাঝ বরাবর চিঁড়তে হবে ৩-৪ বার যেখানে পটলের খোসা ছাড়ানো। সাবধানে পটল গুলো চিঁরতে হবে। যেন পটল গুলো লম্বা লম্বি চিঁরে না যায়। পটল গুলো লম্বা লম্বি চিঁরে গেলে ভাজবার সময় গোটা থাকবেনা। পটল গোটা থাকলে দেখতে ভালো লাগবে। আর পটল মাঝে মাঝে চেঁরার কারন দই পটল বানালে ওর গ্রেভি পটলের ভেতর ঢোকবে আর পটল খেতে বেশি ভালো লাগবে। এইভাবেই সব পটল কাটতে হবে। কাটা পটলে পরিমাণ মতো লবন, আর সামান্য হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবার পটল ভাজার পালা তাই কড়াই গরম করে তেল দিতে হবে। গোটা পটল ভাজা হবে তাই একটু বেশি তেল দিতে হবে। তেল গরম হলে লবন, হলুদ মাখানো পটল দিয়ে দিতে হবে। পটল একটু লালচে করেই ভাজতে হবে কারণ দই পটলের গ্রেভি বানানোর জন্য কোনো বাড়তি জল ব্যাবহার হবে না। পটল ভাজা হলে তুলে রেখে দিতে হবে। এরপর গরম তেলে গোটা গরম মশলা ফোড়ন দিতে হবে। তেল থেকে গরম মশলার গন্ধ বের হলেই ওতে দিতে হবে পেঁয়াজ এর পেস্ট। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, না হলে পেঁয়াজ এর যে কাঁচা গন্ধ সেটা থেকে যাবে। এরপর দিতে হবে আদা রসুনের পেস্ট। প্রায় ১ মিনিট এর মতো নাড়াচাড়া করতে হবে। এবার লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো নিজের মতো করে দিতে পারেন, বেশি বা কম। গ্রেভির রঙ আর স্বাদের জন্য দিতে হবে সামান্য চিনি। এরপর দিতে হবে পরিমাণ মতো লবণ। রান্নায় দেবার আগে টক দই টাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এবার কড়াই দিতে হবে টক দই। টক দই দিয়ে সামান্য নাড়াচাড়া করতে হবে। গ্রেভি তৈরি। এরপর ভেজে রাখা সব পটল গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে। গ্যাস এর আঁচ কমিয়ে ২-৩ মিনিট রেখে দিতে হবে। আর বারবার হাতা দিয়ে পটল গুলো নাড়াচাড়া করতে হবে। তবেই পটলের ভেতর গ্রেভি ভালোভাবে ঢোকবে। আর পটল গুলো খেতে ভালো লাগবে। পটল আর গ্রেভি মাখামাখা হয়ে গেলেই তৈরি দই পটল।



MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget