October 2017


কিশোর বয়সে খাবার নিয়ে আজকালকার ছেলেমেয়েদের রয়েছে নানা ধরনের হিসাব। ওজন কমিয়ে ফেলতে হবে খুব দ্রুত, থাকতে হবে একদম হিসাব করা শারীরিক মাপে, দেখতে হতে হবে সবার থেকে ভালো। তার ওপর এটা খাব না, সেটা খাব না বা এতে ওজন বেড়ে যাচ্ছে, তাতে ওজন কমে যাচ্ছে। কিন্তু এই বয়সে ঠিকমতো না খেয়ে বা এটা-সেটা খাবার বাদ দিয়ে তারা আসলে ঠিক করছে, না ভুল?

এ ব্যাপারে ঢাকার বারডেম জেনারেল হাসপাতালের প্রধান পুষ্টি কর্মকর্তা শামসুন্নাহার নাহিদ বলেন, ‘সাধারণত আমাদের দেশের ছেলেদের উচ্চতা বাড়ে ১৭ বছর বয়স পর্যন্ত আর মেয়েদের ১৬ বছর বয়স পর্যন্ত। এরপর অনেকের ক্ষেত্রেই উচ্চতা বাড়ে না। এর মধ্যে কেউ যদি প্রোটিন, শর্করা বা অন্য সব খাবার খাওয়া বন্ধ করে দেয়, তাহলে তার উচ্চতা কমে যাবে, পরবর্তী সময়ে নানা ধরনের অসুখ হতে পারে। খেয়াল রাখতে হবে, পরে ওজন কমানো যাবে কিন্তু একবার উচ্চতা বাড়ার বয়স শেষ হয়ে গেলে পরে কিন্তু আর লম্বা হওয়ার সুযোগ থাকবে না।’

অনেকের ধারণা, বাচ্চা মোটা হয়ে গেলে বা তার নির্দিষ্ট ওজন ছাড়িয়ে গেলে সে আর লম্বা হবে না—এটা একেবারে ভুল ধারণা। বাচ্চা লম্বা হওয়ার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আজকাল টিন এজ ছেলেমেয়েরা প্রোটিন খেতে চায় না। অনেকের কাছে শোনা যায়, আমি ডিম বা দুধ খাই না, তবু ওজন বেড়ে যাচ্ছে। আসলে প্রোটিন না নিলে ওজন কমে যাবে, এটাও আরেকটা ভুল ধারণা। বরং এখন শর্করা বা প্রোটিন ঠিকমতো না নিলে অন্য সব ঝামেলা হবে। এই বয়সে খাবার খেতে হবে ঠিকমতো, নিজের বাড়তি যত্ন নিতে হবে ক্যালরি হিসাব করে। না খেয়ে ওজন কম রাখতে চাইলে তারা নিজেদের ক্ষতিই করছে তাতে।

ঠিকমতো খাবার খাওয়া বা বেশি ক্যালরির খাবার বলতে অনেকেই ধরে নেন বাইরের তেলে ভাজা বা পোড়া খাবার। এটিও কিন্তু ভুল ধারণা। বাইরে খাওয়া বন্ধ করে খেতে হবে বাড়িতে তৈরি পুষ্টিকর খাবার। কৈশোরে কেউ যদি একটু বাড়তি সচেতনতা রাখতে চায়, তাহলে তাকে শারীরিক পরিশ্রম করতে হবে, ব্যায়াম করতে হবে। এ সময় প্রয়োজনীয় চর্বি, প্রোটিন, শর্করা, অ্যান্টি-অক্সিডেন্ট সবকিছু খেতে হবে ভরপুর। প্রয়োজনের চেয়ে কম নয়, খেতে হবে প্রয়োজন অনুসারে। আর একটু বেশি হয়ে গেলেও তাতে ভয়ের কিছু নেই। খেয়াল রাখতে হবে, কৈশোরের পর জীবনের আরও অনেক ধাপ আসবে। এখন কেমন দেখাচ্ছে এই ভয়ে পরবর্তী সময়ে বড় ঝামেলা তৈরি করে আসলে নিজেকে সুন্দর রাখা যাবে না।

দই ইলিশ রেসিপি 

Doi-ilish-Traditional-Bengali-Recipe

উপকরণ :- ৪ টি ইলিশ মাছের পিস, সরষের তেল ২ চামচ, পোস্ত বাটা ১ চামচ, চার মগজ বাটা ১ চামচ এর ৪ ভাগের ১ ভাগ, লঙ্কা গুঁড়ো ১ চামচ এর ৪ ভাগের ১ ভাগ, হলুদ গুঁড়ো সামান্য ( মাছে হলুদ মাখানোরর জন্য আলাদা হলুদ), সরষে বাটা ১/২ চামচ, কালোজিরে সামান্য, নুন পরিমাণ মতো, ১ টা বড়ো পেঁয়াজ ডুবো তেলে ভাজা ( পেঁয়াজ কিন্তু খুব লাল করে ভাজলে হবে না, তা হলে গ্রেভি খেতে ভালো লাগবেনা), ২ টো কাঁচা লঙ্কা গোল করে কাটা আর লাগছে টক দই ৩ চামচ।

কি ভাবে বানাবেন দই ইলিশ ?




প্রণালি :- প্রথমে মাছে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে।
এরপর সব মশলা মেশানোর জন্য একটি পাত্র নিতে হবে।
পাত্রের মধ্যে নিতে হবে টক দই, সরষে বাটা, পোস্ত বাটা, চারমগজ বাটা, লঙ্কা- হলুদ গুঁড়ো আর দিতে হবে পরিমাণ মতো নুন। এবার সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
দই ইলিশ বানানোর জন্য কড়া গরম করে তেল দিতে হবে।
তেল গরম হলে এক এক করে দিয়ে দিতে হবে মাছের পিস। মাছ খুব লাল করে ভাজবার দরকার নেই।
মাছ ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে।
ওই তেলেই দিয়ে দিতে হবে কালো জিরে আর দিতে হবে মাশলার মিশ্রণ। মশলা পাত্রে লেগে থাকলে একটু বেশি জল দিয়ে ধুয়ে দিয়ে দিতে হবে কড়াতে।
এরপর কড়াতে দিয়ে হবে কাঁচা লঙ্কা আর ভাজা পেঁয়াজ।
এবার ঝোল ফুটতে দিতে হবে ৫ মিনিট।
৫ মিনিট পর দিয়ে দিতে হবে ভাজা মাছ। ঝোলের সাথে হতে দিতে আরও ৫ মিনিট তবে আঁচ কমিয়ে, কারন গ্রেভি গাঢ় তা না হলে ছিটকাবে।
৫ মিনিট পর নামিয়ে নিলেই তৈরি দই ইলিশ

চিলি চিকেন রেসিপি 

Chilli-Chicken-Recipe-Bengali-style


উপকরণ :- বোনলেস চিকেন ৩০০ গ্রাম ( চিকেন ছোট টুকরো টুকরো করে কেটে নিতে হবে), একটা পেঁয়াজ আর একটা ক্যাপসিকাম মাঝারি মাপ করে চৌক চৌক করে কেটে নিতে হবে ( পেঁয়াজ কাটার পর একটা একটা করে খোসা ছাড়িয়ে নিতে হবে), ১ টা কাঁচা লঙ্কা কুঁচি, আদা রুসুন কুঁচি ১ চামচ ( আদা- রুসুন সরু সরু করে কাটতে হবে), পেঁয়াজ পাতা কুঁচি ১ টেবিল চামচ, পেঁয়াজ পাতাতে যে পেঁয়াজ থাকে সেগুলো কুঁচিয়ে নিতে হবে, লাগছে সামান্য চিনি, লঙ্কা গুঁড়ো ১ চামচ এর ৪ ভাগের ১ ভাগ, সাদা তেল, ভিনিগার ১ চামচ( আপনারা চাইলে এর বদলে লেবুর রস ব্যাবহার করতে পারেন), সোয়া সস ১ চামচ, রেড চিলি সস ১ চামচ, টম্যাটো সস ১ চামচ, আদা-রুসুন বাটা ১/২ চামচ, গোল মরিচ এর গুঁড়ো ১/২ চামচ, নুন পরিমাণ মতো, ময়দা প্রায় ১ কাপ, কর্নফ্লাওয়ার ১ কাপের ৪ ভাগের ৩ ভাগ আর লাগছে বেকিং সোডা ১ চামচ এর ৪ ভাগের ১ ভাগ।

 কি ভাবে বানাবেন চিলি চিকেন ?





প্রণালি :-
সব উপকরণ মেশানোর জন্য একটি পাত্র নিতে হবে।
পাত্রের মধ্যে নিতে হবে চিকেন, দিয়ে দিতে হবে ভিনিগার, পরিমাণ মতো নুন, দিয়ে দেবো আদা- রুসুন বাটা, গোল মরিচ এর গুঁড়ো আর দিতে হবে ১ চামচ তেল। হাত দিয়ে সব উপকরণ ভালোভাবে মাখিয়ে নিতে হবে।
এবার এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে ১৫ মিনিট।
১৫ মিনিট পর ঢাকা খুলে নিতে হবে। এরমধ্যে দিয়ে দিতে হবে বেকিং সোডা, দিয়ে দিতে হবে ময়দা, কর্নফ্লাওয়ার ২ চামচ এর মতো রেখে বাকিটা দিয়ে দিতে হবে।
হাত দিয়ে সব উপকরণ মাখাতে হবে, তা হলে কতোটা জল লাগবে বোঝা যাবে।
এরপর অল্প অল্প জল দিয়ে মাখাতে হবে, এমন ভাবে মাখতে হবে সব উপকরণ যেনো মাংস তে লেগে থাকে।
এবার এগুলো ডুবো তেলে ভাজবার জন্য তেল গরম হতে দিতে হবে।
তেল গরম হলে দিয়ে দিতে হবে এক এক করে মশলা মাখানো চিকেন।
এবার এটা মাঝারি আঁচে ভাজতে হবে, তাহলে চিকেন ভালোভাবে ভাজা হবে আর মচমচে হবে।
উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে।
এরপর ভাজা হলে তুলে নিতে হবে, তবে তেল ঝড়িয়ে।
একি ভাবে বাকি চিকেন ভেজে তুলে নিতে হবে।
চিলি চিকেন বানানোর জন্য কড়া গরম করে ২ চামচ তেল দিতে হবে।
তেল গরম হলে দিয়ে দিতে হবে আদা-রুসুন কুঁচি, পেঁয়াজ কুঁচি, ক্যাপসিকাম কুঁচি আর দিতে হবে কাঁচা পেঁয়াজ কুঁচি।
সব উপকরণ ভাজতে হবে। তবে বেশি ভাজবার দরকার নেই, শুধু একটু সেঁতলে নিলেই হবে।
এসময় ২ চামচ কর্নফ্লাওয়ার একটি পাত্রে নিতে হবে। এরমধ্যে নিতে হবে ১ কাপ জল। ভালোভাবে গুলিয়ে নিতে হবে আর দিয়ে দিতে হবে কড়াতে।
এরপর দিতে হবে কাঁচালঙ্কা কুঁচি, চিনি আর লঙ্কার গুঁড়ো।
দিয়ে দিতে হবে সোয়া সস, রেড চিলি সস, টম্যাটো সস আর দিতে হবে পরিমাণ মতো নুন। সব উপকরণ মিশিয়ে নিতে হবে।
গ্রেভি ফুটে উঠলে গ্যাস বন্ধ করে দিতে হবে।
এবার গ্রেভিটা একটু ঠান্ডা হতে দিতে হবে। ঠাণ্ডা করে ভাজা চিকেন এর পিস দিলে, চিকেন মচমচে থাকে।
গ্রেভি অর্ধেক ঠাণ্ডা হলে দিয়ে দিতে হবে ভেজে রাখা চিকেন, আর দিয়ে দিতে হবে পেঁয়াজ পাতা কুঁচি।
মিশিয়ে নিয়েই পরিবেশন করুন চিলি চিকেন।

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget