Articles by "জল খাবার"

আলু পরোটা রেসিপি

Aloo-Paratha-stuffed-paratha-recipe

উপকরণ :- ৬ টা পরোটা বানানোর জন্য লাগছে আটা ২ কাপ, ২ টো সেদ্ধ আলু, ১ টা পেঁয়াজ কুঁচি, ২ টো কাঁচা লঙ্কা কুঁচি, আদা- রুসুন বাটা ১/২ চামচ, নুন পরিমাণ মতো, সাদা তেল ২ চামচ, লঙ্কা গুঁড়ো ১ চামচ এর ৪ ভাগের ১ ভাগ, হলুদ গুঁড়ো সামান্য, জিরে আর ধনে গুঁড়ো দু'টো মিলিয়ে ১/২ চামচ, গোটা মৌরি সামান্য, গরম মশলা গুঁড়ো সামান্য, আমচুর পাউডার ১ চামচ এর ৪ ভাগের ১ ভাগ, ধনেপাতা কুঁচি ১ টেবিল চামচ আর লাগছে পরোটা ভাজবার জন্য ঘি।

 কি ভাবে বানাবেন আলু পরোটা ?



প্রণালি :- প্রথমে আটা মাখাতে হবে তাই আটা তে সামান্য নুন আর ১ চামচ তেল দিতে হবে। তেল আর নুন আটাতে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে আটা টা মাখতে হবে। আটা মাখাটা যেনো খুব বেশি নরম বা শক্ত না হয়। আটা মাখা হয়ে গেলে ঢাকা দিয়ে রেখে দিতে হবে প্রায় ১৫ মিনিট। এরপর সেদ্ধ আলু ২ টো র খোসা ফেলে দিয়ে মেখে নিতে হবে।
এসময় বানিয়ে নিতে হবে পরোটার ভেতরের পুর। কড়া গরম করে তেল দিতে হবে। তেলের মধ্যে দিতে হবে গোটা মৌরি আর পেঁয়াজ কুঁচি। পেঁয়াজ ভাজা হলে এক-এক করে দিতে হবে কাঁচা লঙ্কা কুঁচি, আদা-রুসুন বাটা, হলুদ গুড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে-ধনে গুঁড়ো। সব উপকরণ তেলে ভেজে নিতে হবে। এরপর দিতে হবে আলু মাখা, নুন, আমচুর পাউডার আর ধনেপাতা কুঁচি। মশলার সাথে মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে। এরপর এটা ঠাণ্ডা হতে দিতে হবে।
১৫ মিনিট হয়ে গেলে মাখানো আটা থেকে অল্প নিতে হবে। এরপর ভেতরে পুর দেওয়ার জন্য বাটির মতো গোল করতে হবে। পুর একটু বেশি করেই দিতে হবে। পুর দেওয়ার পর চার ধার থেকে আটা নিয়ে এসে ঢেকে দিতে হবে যাতে পুর না বেড়িয়ে আসে। এবার শুকনো আটা দিয়ে গোল করে বেলতে হবে ঠিক যে ভাবে রুটি বেলা হয় সেই ভাবে বেলতে হবে। রুটির মতো পাতলা করে না বেলে একটু মোটা করে বেলতে হবে। বেশি চাপ দিয়ে বেলার দরকার নেই। এইভাবে ৬টা পরোটাই বেলে নিতে হবে।
পরোটা ভাজবার জন্য প্যান গরম হতে দিতে হবে। প্যান গরম হলে একটা পরোটা দিয়ে দিতে হবে। একপিঠ হয়ে গেলে উল্টে দিতে হবে। দু'পিঠ ভাজা হলে ১ চামচ ঘি দিতে হবে। ঘি দেওয়ার পর পরোটার দু'পিঠ ই ভালোভাবে ভেজে তুলে নিতে হবে। এইভাবে বাকি পরোটা ভেজে নিতে হবে। গরম গরম পরিবেশন করুন আলুর পরোটা বা আলু পরোটা

বাড়িতে বানান Egg Fried Rice খুব সহজে খুব তাড়াতাড়ি

quick-fried-rice-recipe-at-home-with

এগ ফ্রায়েড রাইস রেসিপিঃ

উপকরণ :- সেদ্ধ বাসমতী রাইস প্রায় 2 বাটি, বিনস- গাজর-ফুলকপি ছোট ছোট করে কাটা 2 কাপ, বীজ ফেলে দিয়ে টম্যাটো কুচি ১/২ কাপ, বাঁধাকপি ১/২ কাপ, লম্বা লম্বা করে কাটা পেঁয়াজ ১/২ কাপ, কাঁচালঙ্কা কুচি ২টি, গোটা রসুন ২ থেকে ৩ কোয়া,লবঙ্গ, এলাচ, দারচিনি, গোলমরিচ গুড়ো ১/২ চামচ, লঙ্কা গুড়ো ১/২ চামচ, ২টো ডিম ঝুড়ো করে ভাজা,লবণ স্বাদ মতো আর সাদা তেল।

আমার যত প্রিয় রেসিপিঃ



প্রণালি :- প্রথমে কড়াইতে ২ চামচ এর মতো তেল দিতে হবে। তেল গরম হলে গোটা রসুন, লবঙ্গ, দারচিনি ফোড়ন দিতে হবে। এরপর একে একে কেটে রাখা বিনস, গাজর, ফুলকপি, বাঁধাকপি, টম্যাটো কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ, আর গোল মরিচ গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। এরপর এতে লঙ্কা গুড়ো আর ঝুড়ো করে ভেজে রাখা ডিম দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে সেদ্ধ করে রাখা বাসমতী রাইস দিয়ে দিতে হবে। সমস্ত সব্জি আর রাইস ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তৈরি এগ ফ্রায়েড রাইস।।

কিভাবে বানাবেন এগ ফ্রায়েড রাইস?


চাউমিনের টক ঝাল মুচমুচে

mixed-veg-chowmein-recipe-with-egg-bengali-style 

উপকরণ :- চাউমিন প্রায় ২০০ গ্রাম, ডিম ২টো, ২টো পিঁয়াজ কুঁচানো, গাজর ১টা লম্বা লম্বা করে কাটা, ধনেপাতা কুঁচানো ১/২ কাপ, স্লাইস করে কাটা একটি নারকেলের ১/২, টমাট্যো লম্বা লম্বা করে কাটা ১ বাটি,আদা রুসুন কুঁচানো ১ চামচ, গোল মরিচ গুঁড়ো ১/২ চামচ, হলুদ গুঁড়ো সামান্য,লঙ্কা গুঁড়ো ১ চামচ, ১ টা কাঁচালঙ্কা কুঁচানো,পাতিলেবুর রস ২ চামচ,লবণ পরিমাণ মতো আর সাদা তেল।

আমার যত প্রিয় রেসিপিঃ
রুই মাছের কালিয়া বা ফিস কালিয়া

প্রণালি :-প্রথমে চাউমিন সেদ্ধ করে নিতে হবে।তাই একটি পাত্রে জল,পরিমান মতো লবণ আর ১/২ চামচ তেল দিয়ে গরম করতে হবে। জল ফুঁটে উঠলে চাউমিন দিয়ে কিছুক্ষণ রাখতে হবে। সেদ্ধ হলে জল ঝাড়িয়ে নিতে হবে। ঠাণ্ডা হলে সেদ্ধ চাউমিনে একে একে ডিম, পেঁয়াজ কুঁচি, ধনেপাতা, গাজর, নারিকেল, টমাট্যো, লঙ্কা কুঁচি, গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো, আদা রুসুন কুঁচি, গোলমরিচ গুঁড়ো, পাতিলেবুর রস আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো ভাবে মাখিয়ে নিতে হবে। এরপর কড়াই এ তেল দিয়ে গরম হতে দিতে হবে। তেল গরম হলে অল্প অল্প করে ডিম মশলা মাখানো চাউমিন কড়াই তে দিতে হবে। চাউমিন এপিঠ ওপিঠ ভালো ভাবে ভেজে তুলে নিতে হবে। ভালো ভাবে ভাজলেই তৈরি চাউমিনের টক ঝাল মুচমুচে।


 মশালাদার সিমুই বা  ফ্রায়েড সিমুইঃ

break-fast-fried-simui-recipe

উপকরণ :- 

  • ২ কাপ সিমুই , 
  • ১ কাপ কুঁচানো পেঁয়াজ , 
  • ১ কাপ টম্যাটো কুঁচি, 
  • স্লাইস করা ১ টা টম্যাটো, 
  • স্লাইস করা ১ টি বড় আলু, 
  • ফুলকফি আর গাজর একটু বড় করে কাটা ২ কাপ, 
  • স্লাইস করা বিনস ১ কাপ, 
  • ১ টা ডিম, 
  • হলুদ গুঁড়ো ১ চামচ, 
  • গুঁড়ো লঙ্কা ১ চামচ, আদা বাটা ১ চামচ, 
  • রসুন বাটা ১ চামচ, 
  • ধনেপাতা কুঁচি, 
  • গরম মশলা ১/২ চামচ, 
  • ঘি ১ চামচ, 
  • লবঙ্গ ২ টি , 
  • দারচিনি ১ টা, 
  • এলাচ ২ টি, 
  • সাদা তেল আর স্বাদ মতো লবণ, 
  • সাজানোর জন্য ধনেপাতা,
  • টম্যাটো, 
  • কাঁচা লঙ্কা আর টম্যাটো সস।


আমার যত প্রিয় রেসিপিঃ 


মশালাদার সিমুই বা  ফ্রায়েড সিমুই কিভাবে বানাবেন?

প্রণালী:-

  • প্রথমে ওভেন এ একটি পাত্র বসিয়ে জল দিতে হবে। ওতে ১/২ চামচ তেল আর স্বাদ মতো লবণ দিয়ে জল টাকে ফোটাতে হবে। জল ফুটলে ওতে সিমুই দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর সেদ্ধ হলে জল ঝারিয়ে নিতে হবে। 
  • এরপর কড়াই তে তেল দিতে হবে। 
  • এরপর একে একে লবণ আর হলুদ দিয়ে সব্জি, স্লাইস করা টম্যাটো, আলু ভেজে নিতে হবে। আলু লাল করে ভাজতে হবে আর বাকি সব্জির রং বজায় রাখার জন্য লাল করে ভাজার দরকার নেই। 
  • ডিম হলুদ, লবণ দিয়ে ভেজে লম্বা লম্বা করে ছুঁরি দিয়ে কেটে নিতে হবে। 
  • তেলে এলাচ, লবঙ্গ , দারচিনি ফোড়ন দিয়ে পেঁয়াজ কুঁচি আর টম্যাটো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়ার পর একে একে আদা বাটা, রসুন বাটা, ধনেপাতা কুঁচি, ঘি গরম মশলা আর স্বাদ মতো লবণ দিতে হবে।
  • মশলা ভাজাভাজা হয়ে এলে সেদ্ধ করা সিমুই, ভাজা সব্জি,আলু,ডিম দিয়ে বেশ কিছুক্ষন নাড়াচাড়া করতে হবে। 
  • মশলা, সব্জি আর সিমুই ভালোভাবে মিশে গেলেই তৈরি মশালাদার সিমুই বা ফ্রায়েড সিমুই। 
  • প্লেটে ঢেলে ধনেপাতা, কাঁচা লঙ্কা, টম্যাটো আর টম্যাটো সস দিয়ে গরম গরম পরিবেশন করুন মশালাদার সিমুই বা ফ্রায়েড সিমুই।।



MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget