Articles by "বেঙ্গলি রেসিপি"

মাছের মাথা দিয়ে পুঁই শাক চচ্চড়ি 

 Macher-Matha-Diye-Pui-Saag-Bengali-Recipe

উপকরণ :- মাছের মাথা দিয়ে পুঁই শাক বানানোর জন্য লাগছে পুঁই শাক ২৫০ গ্রাম, ১ টা রুই মাছের মাথা ( আপনারা চাইলে ইলিশ বা কাতলা মাছের মাথা নিতে পারেন), কুমড়ো ২৫০ গ্রাম, ২ টো মাঝারি মাপের আলু, ২ টো পেঁয়াজ, তেজপাতা ১ টা, ২ টো গোটা শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন সামান্য, সরষের তেল ১ টেবিল চামচ, গোটা জিরে ১ চামচ এর ৪ ভাগের ১ ভাগ, এলাচ ২ টো, লবঙ্গ ২ টো, দারচিনি এক টুকরো, চিনি ১/২ চামচ, লঙ্কা গুঁড়ো ১ চামচ, হলুদ গুঁড়ো ১ চামচ এর ৪ ভাগের ১ ভাগ( মাছের মাথাতে মাখানোর জন্য আলাদা হলুদ নিতে হবে), নুন পরিমাণ মতো, আদা-রুসুন বাটা ১ চামচ আর লাগছে ভেজানো ছোলা।


 কি ভাবে বানাবেন মাছের মাথা দিয়ে পুঁই শাক ?

প্রণালী :- প্রথমে সব্জি কেটে নিতে হবে। আলু আর কুমড়ো মাঝারি মাপ করে কাটতে হবে। আলু আর কুমড়ো যেনো এক সাথে সেদ্ধ হয় সেই মতো কাটতে হবে।
এরপর কাটতে হবে পুঁই শাকের ডাঁটা, ডাঁটা কাটতে হবে মাঝারি মাপ করে। ডাঁটার গায়ে যে খোসা থাকে সেগুলো ফেলে দিতে হবে।
পুঁই শাক গুলো কুঁচিয়ে নিতে হবে।
এরপর সব সব্জি ধুয়ে নিতে হবে।
রান্নার প্রথমে গোটা জিরে, এলাচ, লবঙ্গ আর দারচিনি শুকনো কড়াতে ভেজে গুঁড়ো করে নিতে হবে। এটা সব সময় বানানোর চেস্টা করবেন রান্নার ঠিক আগে, এতে গন্ধ টা ভালো আসে, আগে থেকে বানানো গুঁড়ো মশলা ব্যাবহার না করায় ভালো।
মাছের মাথা তে নুন আর হলুদ মাখিয়ে নিতে হবে।
এরপর মাছের মাথা ভাজবার জন্য কড়া গরম করে তেল দিতে হবে।
তেল গরম হলে দিয়ে দিতে হবে মাছের মাথা।
উল্টে পাল্টে মাছের মাথা ভেজে নিতে হবে। মাছের মাথাটা ভেঙে দিয়ে ভালোভাবে ভেজে তুলে নিতে হবে।
এই তেলেই দিয়ে দিতে হবে তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন। সামান্য ভেজে নিতে হবে এতে গন্ধটা ভালো আসবে।
এবার দিতে হবে আলু আর কুমড়ো।
আলু আর কুমড়ো অর্ধেক ভাজা হলে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুঁচি আর পুঁই শাকের ডাঁটা। সব উপকরণ ভালোভাবে ভাজতে হবে।
সব উপকরণ ভালোভাবে ভাজা হলে এক এক করে দিয়ে দিতে হবে ভেজানো ছোলা, আদা-রুসুন বাটা, হলুদ- লঙ্কা গুঁড়ো আর চিনি। এ সময় চিনি দিলে রঙ টা ভালো আসে। কুমড়ো দিয়েছি তাই চিনি দিলাম। আপনারা চায়লে অবশ্যই কম চিনি দিতে পারেন।
মশলা ভালোভাবে ভাজা হলে দিয়ে দিতে হবে পুঁই শাক আর নুন।
পুঁই শাক দেবার পর বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে।
এরপর দিতে হবে জল। জল একটু বেশি করেই দিতে হবে।
এবার এটা ঢাকা দিয়ে হতে দিতে হবে প্রায় ১০ মিনিট।
১০ মিনিট পর ঢাকা খুলে নিতে হবে আর দিয়ে দিতে হবে মাছের মাথা।
আবার এটা হতে দিতে হবে ৫ মিনিট। রান্না টা একটু শুকনো শুকনো হবে।
নামানোর আগে দিতে হবে রোস্টেড জিরে আর গরম মশলা গুঁড়ো। মিশিয়ে নিলেই তৈরি মাছের মাথা দিয়ে পুঁই শাক।

ভেজ বিরিয়ানি রেসিপি

Vegetable-Biryani-Recipe-Bengali-Style

উপকরণ :- বাসমতী চাল ৫০০ গ্রাম, কিছু সব্জি মাঝারি মাপ করে কাটা যেমন ফুলকপি- বিনস আর গাজর, পনীর মাঝারি মাপ করে কাটা(পনীর আর সব্জি সব মিলিয়ে আছে প্রায় ৫০০ গ্রাম), মটর শুঁটি সেদ্ধ, কিছু কাজুবাদাম - কিশমিশ, টকদই১ কাপ, আদা-রুসুন বাটা ১ চামচ,২ টো পেঁয়াজ বাটা,২ টো পেঁয়াজ ডুবো তেলে ভাজা, ধনেপাতা কুঁচি ১ টেবিল চামচ, পুদিনাপাতা কুঁচি ১ টেবিল চামচ, ৪টি গোটা কাঁচা লঙ্কা,নুন পরিমাণ মতো, লঙ্কা গুঁড়ো ১/২ চামচ, গোল মরিচ গুঁড়ো ১ চামচ এর ৪ ভাগের ১ ভাগ, হলুদ গুঁড়ো ১ চামচ এর ৪ ভাগের ১ ভাগ, ঘি ১ টেবিল চামচ, সাদা তেল ২ টেবিল চামচ, তেজপাতা ২ টো, স্টার এনিস ২ টো, দারচিনি ৪ টি, লবঙ্গ ৬ টি, এলাচ ৬ টি, শুকনো আদা ২ টুকরো।

কি ভাবে বানাবেন ভেজ বিরিয়ানি রেসিপি ?



প্রণালি :- রান্নার ৩০ মিনিট আগে বাসমতী চাল ধুয়ে ভিজিয়ে দিতে হবে। এরপর সব সব্জি যেমন ফুলকপি, বিনস আর গাজর সামান্য হলুদ দিয়ে অর্ধেক সেদ্ধ করে নিতে হবে। সব্জি সেদ্ধ করার সময় মনে রাখবেন গাজর আগে দেওয়ার। কিছুক্ষণ পর বিনস- ফুলকপি দেবেন, কারণ গাজর শক্ত হয়। এরপর সেদ্ধ করা সব্জি ভাজবার জন্য কড়া গরম করে তেল দিতে হবে। গরম তেলে দিয়ে দিতে হবে সেদ্ধ করা সব্জি। সব্জি অর্ধেক ভাজা হলে সেদ্ধ করা মটর শুঁটি, কাজুবাদাম, কিশমিশ দিয়ে দিতে হবে। সব উপকরণ ভেজে নিতে হবে। ভাজা সব্জি তুলে নিয়ে কড়াতে আবার সামান্য তেল দিতে হবে। তেলে পনীর ভেজে তুলে নিতে হবে। পনীর বেশি ভাজবার দরকার নেই, বেশি ভাজলে শক্ত হয়ে যায়। ভাজা পনীর তুলে নিতে হবে।
গ্যাসের একদিকে গ্রেভি বানাতে হবে আর অন্য দিকে বিরিয়ানি র রাইস বানাতে হবে। প্রথমে রাইস বানানোর জন্য একটি পাত্রে জল নিয়ে গ্যাসে বসাতে হবে। জলের মধ্যে দিতে হবে তেজপাতা, এলাচ -লবঙ্গ -দারচিনি, স্টার এনিস, শুকনো আদা আর দিতে হবে পরিমাণ মতো নুন।
জল ফুটে উঠলে দিয়ে দিতে হবে গোটা কাঁচা লঙ্কা আর ভেজানো চাল। ভাত হতে থাক এসময় গ্যাসের অপর দিকে গ্রেভি বানিয়ে নিতে হবে।
কড়া গরম করে তেল দিতে হবে। তেলের মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা। পেঁয়াজ ভালোভাবে ভাজা হলে দিতে হবে আদা-রুসুন বাটা।
আদা-রুসুন তেলে ভাজার পর এক এক করে দিতে হবে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, বিরিয়ানি মশলা আর নুন দিয়ে ভালোভাবে ফেটিয়ে টক দই।
টক দই এ নুন মিশিয়ে গ্রেভিতে দিলে দই ফেটে যাওয়ার ভয় থাকেনা।
টক দই যে পাত্রে নেওয়া হয়েছিলো সেই পাত্রটা জলে ধুয়ে কড়াতে দিয়ে দিতে হবে।
মাঝে মাঝে ভাত দেখতে হবে। ভাত ৯০ ভাগ হবে আর বাকি ১০ ভাগ দমে হবে। ভাত তৈরি হলে ছিদ্র থাকা একটি পাত্রে ঢেলে নিতে হবে।
এসময় গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে ধনেপাতা কুঁচি, ভেজে রাখা সব্জি পনীর আর ওপরে দিয়ে দিতে হবে গরম ভাত।
ভাত সমান করে নিতে হবে। ওপরে দিতে হবে ঘি, ভাজা পেঁয়াজ আর গোল মরিচ গুঁড়ো।
এরপর এটা হতে দিতে হবে ঢাকা দিয়ে হতে দিতে হবে প্রায় ১০ মিনিট তবে মাঝারি আঁচে।
১০ মিনিট পর ঢাকা খুলে সব উপকরণ মিশিয়ে গরম গরম পরিবেশন করুন ভেজ বিরিয়ানি।

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget