Articles by "মাংস পর্ব"

আলু দিয়ে মুরগির মাংস 





https://bangalirrannabanna.blogspot.com/2017/09/Easy-chicken-curry-bengali-recipe.html




 উপকরণ :- মুরগির মাংস ২৫০ গ্রাম, ১ টা মাঝারি মাপের আলু ৪ ভাগ করা, ১ টা টম্যাটো কুঁচি, ১ টা কাঁচালঙ্কা ২ ভাগ করা, সামান্য ধনেপাতা কুঁচি, নুন পরিমাণ মতো, চিকেন মশলা ১/২ চামচ, ২ টো পেঁয়াজ কুঁচি, তেজপাতা ১ টা, লবঙ্গ ২ টো, গোল মরিচ ৪ টি, এলাচ ২ টো, দারচিনি ১ টুকরো, আদা - রুসুন বাটা ১ চামচ, চিনি সামান্য, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দু'টো মিলিয়ে ১/২ চামচ, হলুদ গুঁড়ো ১/৪ চামচ, লঙ্কা গুঁড়ো ১/২ চামচ আর লাগছে সরষের তেল ১ টেবিল চামচ।

  কি ভাবে বানাবেন আলু দিয়ে মুরগির মাংস ?




প্রণালি :- আলু দিয়ে মাংস বানানোর জন্য প্রথমে আলু ভাজতে হবে, তাই কড়া গরম করে তেল দিতে হবে।
তেলের মধ্যে দিয়ে দিতে হবে আলু।
আলু ভালোভাবে ভাজা হবে সামান্য হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে, এতে ভাজা আলুর রং ভালো আসে। এবার ভাজা আলু তুলে নিতে হবে।
এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে এলাচ, লবঙ্গ, দারচিনি, গোল মরিচ আর তেজপাতা।
সব উপকরণ অল্প ভেজে নিতে হবে, এতে গন্ধটা ভালো আসে।
এবার দিতে হবে পেঁয়াজ কুঁচি আর চিনি। চিনি কিন্তু খুবই সামান্য দেবেন।
পেঁয়াজ ভালোভাবে ভেজে নিতে হবে।
এরপর ভাজা পেঁয়াজ এর মধ্যে দিতে হবে টম্যাটো কুঁচি, কাঁচালঙ্কা, আদা - রুসুন বাটা, ধনেগুঁড়ো - জিরে গুঁড়ো, চিকেন মশলা, লঙ্কা - হলুদ গুঁড়ো আর দিতে হবে অল্প জল। জল দিলে মশলা ভালোভাবে কষানো যাবে।
মশলা ভাজার ওপর অনেকটাই নির্ভর করে রান্নার স্বাদ।
মশলা ভালোভাবে কষানো হলে দিয়ে দিতে হবে মাংস আর পরিমাণ মতো নুন।
সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
এরপর আঁচ কমিয়ে দিতে হবে আর এটা ঢাকা দিয়ে হতে দিতে হবে ১৫ মিনিট, তবে মাঝে মাঝে ঢাকা খুলে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে হতে দিতে হবে।
১৫ মিনিট পর ঢাকা খুলে নিতে হবে।
এবার কড়াতে দিয়ে দিতে হবে ভাজা আলু আর জল।
আলু যেনো সেদ্ধ হয় সেই মতো জল দিতে হবে।
আবার এটা ঢাকা দিয়ে হতে দিতে হবে ১৫ মিনিট, তবে মাঝে একবার ঢাকা খুলে নাড়াচাড়া করে আবার ঢাকা দিতে হবে। এটা এবার কিন্তু হতে দিতে হবে আঁচ বাড়িয়ে।
১৫ মিনিট পর ঢাকা খুলে নিতে হবে।
নামানোর আগে দিতে হবে ধনেপাতা কুঁচি।
মিশিয়ে নিলেই তৈরি আলু দিয়ে মুরগির মাংস

ধাবা স্টাইলে চিকেন কড়াই রেসিপি

Dhaba-Style-Chicken-Curry



 উপকরণ :- চিকেন ৫০০ গ্রাম, ৩ টে পেঁয়াজ কুঁচি, ২টো টম্যাটো কুঁচি( টম্যাটো আর পেঁয়াজ খুব ছোটো ছোটো করে কাটতে হবে), টক দই ২ টেবিল চামচ, ১ টা তেজপাতা, এলাচ ৩টি, লবঙ্গ ৫ টা, দারচিনি ১ টুকরো, আদা- রুসুন বাটা ১ টেবিল চামচ, সাদা তেল ১ টেবিল চামচ, ঘি ১ চামচ, লঙ্কা গুঁড়ো ১ চামচ, হলুদ গুঁড়ো ১/২ চামচ, নুন পরিমাণ মতো, ২ টো কাঁচা লঙ্কা চেঁরা, ধনেপাতা কুঁচি, লেবুর রস ১ চামচ আর লাগছে ভাজা গুঁড়ো মশলা( এতে আছে গোটা ধনে ১/২ চামচ, গোটা জিরে ১/২ চামচ, এলাচ ৪ টি, দারচিনি ১ টুকরো, লবঙ্গ ৫ টি, গোল মরিচ ৮টি আর কসৌরি মেথি সামান্য এই সব উপকরণ শুকনো কড়াতে ভেজে গুঁড়ো)।

কি ভাবে বানাবেন ধাবা স্টাইলে চিকেন কড়াই ?


প্রণালি :- প্রথমে চিকেন ম্যারিনেট করে নিতে হবে তাই চিকেনের মধ্যে দিতে হবে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ( লঙ্কা আর হলুদ আর্ধেক টা দিতে হবে বাকি গ্রেভি বানানোর সময় দিতে হবে), আর দিতে হবে লেবুর রস। হাত দিয়ে মাখিয়ে নিতে হবে যাতে চিকেনে ভালোভাবে সব উপকরণ মাখা হয়। এবার এটা ঢাকা দিয়ে হতে দিতে হবে ফ্রিজে প্রায় ৩০ মিনিট।
৩০ মিনিট পর চিকেন কারি বানানোর জন্য কড়া গরম করে তেল দিতে হবে। তেলের মধ্যে দিতে হবে তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি। তেলে সামান্য ভেজে নিতে হবে যাতে গোটা মশলার গন্ধ টা ভালো আসে।
এরপর দিতে হবে পেঁয়াজ কুঁচি। পেঁয়াজ ভালোভাবে ভাজা হলে দিয়ে দিতে হবে আদা-রুসুন বাটা, লঙ্কা -হলুদ গুঁড়ো। আদা-রুসুন ভাজা হলে দিতে হবে টম্যাটো কুঁচি। এটা হতে দিতে হবে যতোক্ষণ না টম্যাটো সেদ্ধ হয়।
টম্যাটো সেদ্ধ হলে ম্যারিনেট করা চিকেন দিয়ে দিতে হবে। চিকেন মশলার সাথে ভাজতে হবে। এ সময় টক দই এ নুন দিয়ে ফেটিয়ে নিতে হবে আর দিয়ে দিতে হবে কড়াতে।
এরপর দিতে হবে কাঁচা লঙ্কা চেঁরা, ধনেপাতা কুঁচি, ভাজা গুঁড়ো মশলা আর ঘি। এসময় ঘি দিলে গন্ধ টা ভালো আসে। সব মশলার সাথে চিকেন হতে দিতে হবে প্রায় ৫ -৭ মিনিট।
৭ মিনিট পর জল দিয়ে দিন। জল একটু বেশি করেই দিতে হবে। এবার এটা ঢাকা দিয়ে হতে দিতে হবে প্রায় ২০ মিনিট তবে মাঝারি আঁচে।
২০ মিনিট পর নামিয়ে নিন ধাবা স্টাইলে চিকেন কারি।

মটন কারি রেসিপি | মটন কষা | খাসীর মাংস রেসিপি

চলুন দেখে নিন কিভাবে মটন কারি রেসিপি বা মটন কষা বানাতে হয়? এটি খুবই একটি সহজ সরল খাসীর মাংস রেসিপি। এটি বানানোর জন্য আমি বোনলেস খাসীর মাংস নিয়েছি। 

উপকরণ :- ২ জন এর জন্য
খাসির মাংস ২৫০ গ্রাম, একটা মাঝারি আলু চার ভাগ করা, ২টো পেঁয়াজ কুঁচি, আদা-রুসুন বাটা ২ চামচ,নুন পরিমাণ মতো, লঙ্কা গুঁড়ো ১ চামচ, হলুদ গুঁড়ো ১ চামচ এর ৪ ভাগের ১ ভাগ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ১ চামচ, সরষের তেল ২ টেবিল চামচ, চিনি সামান্য, ফোড়নের জন্য লাগছে এলাচ ২ টো, লবঙ্গ ২ টো, দারচিনি ১ টা, গোলমরিচ ৬টা, তেজপাতা ১ টা, ঘি ১ চামচ এর ৪ ভাগের ১ ভাগ আর লাগচে গরম মশলা বাটা ( এতে আছে এলাচ ২ টো, লবঙ্গ ২ টো আর দারচিনি ১ টুকরো।



প্রণালি :- প্রথমে মাংস ম্যারিনেট করে নিতে হবে। তাই মাংস তে এক - এক করে দিতে হবে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা-রুসুন বাটা, পেঁয়াজ কুঁচি আর দিতে হবে সরষের তেল ৩ ভাগ বাকী গ্রেভি বানানোর জন্য রেখে দিতে হবে। এরপর সব উপকরণ হাত দিয়ে মাখতে হবে,যাতে সব মাংসতে ভালোভাবে মশলা মাখানো যায়। এবার এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে প্রায় ৩০ মিনিট।
৩০ মিনিট পর মাংস বানানো শুরু করলে প্রথমে আলু ভালোভাবে ভেজেতে হবে। আলু ভাজা হলে সামান্য হলুদ দিয়ে নাড়াচাড়া করে তুলে নিতে হলে, এতে আলুর রঙ ভালো আসে।
ভাজা আলু তুলে নেওয়ার পর ওই তেলেই ফোড়ন দিতে হবে এলাচ,লবঙ্গ, দারচিনি,গোলমরিচ আর তেজপাতা। গোটা এলাচ তেলের মধ্যে না দিয়ে একটু ফাটিয়ে দেবেন তা হলে তেল থেকে ছিটকে যাওয়ার ভয় থাকেনা। তেলে একটু নাড়াচাড়া করে নিতে হবে,যাতে গন্ধ টা ভালো আসে।
এরপর চিনি দিতে হবে।চিনি খুবই সামান্য দেবেন।
এরমধ্যে দিয়ে দিতে হবে ম্যারিনেট করা মাংস। দু-একবার এদিক -ওদিক নাড়াচাড়া করে ঢাকা দিয়ে হতে দিতে হবে প্রায় ২০ মিনিট, তবে মাঝারি আঁচে।
মাঝে মাঝে ঢাকা খুলে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে হতে দিতে হবে,না হলে নীচে লেগে যাওয়ার ভয় থাকে। তবে এটা ২-৩ মিনিট ছাড়া ছাড়া করলেই হবে।
২০ মিনিট পর মাংস কষা হলে ঢাকা খুলে ওর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে দিতে হবে।
মাংস আর আলু প্রায় ২ মিনিট এর হতে দিতে হবে।
আপনারা বেশি মাংস রান্না করলে এসময় দু'টো কাঁচালঙ্কা চেঁড়া দিয়ে দেবেন তাহলে মাংস খেতে আরও ভালোলাগে।
২ মিনিট পরে একটূ বেশি করে জল দিতে হবে যাতে মাংস ভালোভাবে সেদ্ধ হয়। আবার এটা ঢাকা দিয়ে হতে দিয়ে হবে প্রায় ১৫ মিনিট।
নামানোর আগে ঘি আর গরম মশলা বাটা দিয়ে দিন।
মিশিয়ে নিলেই তৈরি মটন কষা


বাটার চিকেন রেসিপি ভিডিও সহ 

Butter_chicken_curry_recipe_in_Bengali

বাটার চিকেন রেসিপি।কিভাবে বাটার চিকেন বাড়িতে বানাবেন? আজকে আমার রেসিপির নাম বাটার চিকেন। মাখন দিয়ে তৈরি মজাদার মুরগির মাংসের রেসিপি। ভারতের অন্যতম জনপ্রিয় রেসিপি বাটার চিকেন।


উপকরণ :স্কিনলেস বোনলেস চিকেন ৩৫০ গ্রাম, লবণ পরিমাণ মতো, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো সব মিলিয়ে ১ চামচ, হলুদ গুঁড়ো ১/২ চামচ, লঙ্কা গুঁড়ো ১/২ চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ১/২ চামচ, কসৌরি মেথি গুঁড়ো ১ চামচের ৪ ভাগের ১ ভাগ, আদা রুসুনের পেস্ট ১/২ চামচ, টক দই ২টেবিল চামচ, সাদা তেল ৩ চামচ, ফ্রেস ক্রিম ১ টেবিল চামচ, গোটা জিরে সামান্য, কাজুবাদাম ১০ টা, ২টো মাঝারি মাপের পেঁয়াজ কুঁচানো, রুসুন ৩ কোয়া, আদা ২ কোয়া রুসুনের মতো, এলাচ ২টো, লবঙ্গ ২ টো, দারচিনি ১ টা, ২টো বড়ো টম্যাটো, আর বাটার ৫০ গ্রাম।

Butter_chicken_curry_recipe_in_Bengali

প্রণালি :- বাটার চিকেন বানানোর জন্য প্রথমে চিকেন ম্যারিনেট করতে হবে। তাই চিকেনে দিতে হবে লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা রুসুনের পেস্ট, টকদই আর সামান্য কসৌরি মেথি গুঁড়ো। কসৌরি মেথি চিকেন ম্যারিনেটে সামান্য দিয়ে বাকী গ্রেভী বানানোর জন্য রেখে দিতে হবে। কসৌরি মেথি শুকনো কড়াই তে ভেজে গুঁড়ো করা। চিকেনের সাথে সব উপকরণ হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ম্যারিনেট করা চিকেন ৩০ মিনিট রেখে দিতে হবে ফ্রিজে। বাটার চিকেনের গ্রেভি বানানোর জন্য টম্যাটোর বীজ আর খোসা ফেলে দিতে হবে। তাই একটি পাত্রে জল গরম হতে দিতে হবে। আর গরম জলে দিয়ে দিতে হবে টম্যাটো। ৫ মিনিট হতে দিতে হবে। ৫ মিনিট পর গরম জল থেকে টম্যাটো গরম জল থেকে তুলে নিয়ে দিতে হবে থান্ডা জলে। এতে টম্যাটো তাড়াতাড়ি ঠাণ্ডা হবে আর খোসা ভালোভাবে ছেড়ে যাবে। রুসুন কোয়া গুলো ৪ ভাগ করে নিতে হবে। আদা ছোট ছোট করে কেটে নিতে হবে। সেদ্ধ টম্যাটো গুলো ছুড়ি দিয়ে ৪ ভাগ করে নিয়ে খোসা আর বীজ ফেলে দিতে হবে। এরপর কড়াই গরম করে দিতে হবে ২ চামচ তেল। তেলে দিতে হবে আদা রুসুন কুচি। তেলের সাথে আদা রুসুন ভেজে নিতে হবে। আদা রুসুন হাফ ভাজা হলে দিয়ে দিতে হবে গোটা জিরে আর পেঁয়াজ কুঁচি। পেঁয়াজ ভেজে নিতে হবে। পেঁয়াজ যখন হাফ ভাজা হয়ে যাবে ওতে দিয়ে দিতে হবে কাজুবাদাম আর সেদ্ধ টম্যাটো। টম্যাটো তেলের সাথে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর টম্যাটো ভালোকরে ভাজার পর ১/২ কাপ জল দিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে। চিকেন ম্যারিনেটের ৩০ মিনিট পর বাটার চিকেন বানানোর জন্য কড়াই গরম করে ১ চামচ তেল দিতে হবে আর দিতে হবে বাটার। বাটার সরাসরি গরম কড়াইতে দিলে বাটার পুড়ে যাওয়ার ভয় থাকে তাই তেলে বাটার দিতে হবে। বাটার সামান্য গলে গেলে দিতে হবে এলাচ, লবঙ্গ আর দারচিনি। বাটার পুরো গলে গেলে ম্যারিনেট করা চিকেন দিয়ে দিতে হবে। চিকেন ভাজতে হবে ৫-১০ মিনিট। ১০ মিনিট পর চিকেনে দিয়ে দিতে হবে পেঁয়াজ টম্যাটোর পেস্ট, সামান্য লবণ আর ১ কাপ জল। দু একবার নাড়াচাড়া করে নিতে হবে। এবার এটা হতে দিতে হবে ১০ মিনিট। ১০ মিনিট হয়ে গেলে ঢাকা খুলে নিতে হবে আর ওতে দিতে হবে কসৌরি মেথি গুঁড়ো আর ক্রিম। চিকেনের সাথে হতে দিতে হবে ১ মিনিট। ১ মিনিট পর নামিয়ে নিন। তৈরি বাটার চিকেন।।

বাড়িতে বানান তন্দুরি চিকেন মাইক্রো ওভেন ছাড়া 

Best-Tandoori-chicken-recipe-How-to-make-Tandoori-chicken-at-home


উপকরণ :- তন্দুরি চিকেন বানানোর জন্য চিকেন দুবার ম্যারিনেট করতে হয়। 


প্রথম ম্যারিনেট করার জন্য লাগছে:-
স্কিন লেস চিকেন লেগ পিস ১ টা ২৫০ গ্রাম, কাশ্মীরি লঙ্কার গুড়ো ১ টেবিল চামচ, আদা রুসুনের পেস্ট ১ চামচ, কসৌরি মেথি পাওডার ১/২ চামচ, লবণ পরিমাণ মতো, গরম মশলা গুঁড়ো ১/২ চামচ,৩ টেবিল চামচ সাদা তেল, আর লাগছে লেবুর রস ১/২ চামচ।




২য় ম্যারিনেট:-
জিরে গুঁড়ো ১/২ চামচ,১/২ চামচ কাজুবাদাম বাটা, ডিম, জল ঝরানো টক দই ১/২ কাপ, হলুদ গুঁড়ো সামান্য, সামান্য ধনে গুঁড়ো, ব্যাসন ১ চামচ, রসুন কোয়া ১ টা, সামান্য আদা আর সামান্য পেঁয়াজ।






তন্দুরি চিকেন প্রথম ম্যারিনেট করার জন্য চিকেন ছুরি দিয়ে চিরে নিতে হবে যাতে চিকেনে ম্যারিনেটের সব মশলা ভালোভাবে ঢোকে আর তন্দুরি চিকেন ভালোভাবে তৈরি হয়। আর একটি পাত্রে নিতে হবে ১/২ চামচ আদা রুসুনের পেস্ট, কাশ্মীরি চিলি পাওডার ১/২ চামচ, লবণ পরিমাণ মতো, গরম মশলা গুঁড়ো সামান্য, ১ চামচ তেল, লেবুর রস আর সামান্য কসৌরি মেথি পাওডার। কসৌরি মেথি আমি শুকনো কড়াই ভেজে গুঁড়ো করে নিয়েছি। বাকি মশলা ২য় ম্যারিনেট এর জন্য। হাত দিয়ে সব মশলা ভালোকরে মাখিয়ে নিয়ে ওতে দিতে হবে চিকেন। চিকেনে সব মশলা মাখিয়ে নিতে হবে। চিকেনের যেখানে যেখানে কাটবেন পারলে যতোটা পারা যায় ভেতরে মশলা মাখিয়ে দেবেন। এবার এটা ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিতে হবে ৩০ মিনিট।



চিকেন ২য় ম্যারিনেট করার জন্য প্রথমে ১/২ রসুন কোয়া ছোটো ছোট করে কেটে নিতে হবে। ১/২ রসুন কোয়ার মতোই ছোট ছোট করে কেটে নিতে হবে পেঁয়াজ আর আদা। এরপর ব্যাসন ভাজার জন্য প্যান গরম করে ১ চামচ তেল দিতে হবে। এবার তেলে দিতে হবে আদা, রসুন আর পেঁয়াজ কুঁচি। সামান্য নাড়াচাড়া করেই দিতে হবে ব্যাসন। ব্যাসন বেশি ভাজবার দরকার নেই। ব্যাসনের কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। তৈরি ভাজা ব্যাসন। এবার এটা ঠাণ্ডা হতে দিতে হবে। ৩০ মিনিট পর চিকেন ২য় ম্যারিনেট করার জন্য ভাজা ব্যাসন থেকে রসুন,আদা আর পেঁয়াজ ভাজা তুলে নিতে হবে। এরপর ভাজা ব্যাসনে দিতে হবে টক দই, কাজুবাদাম বাটা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, কসৌরি মেথি পাওডার, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে কোনো ফুড কালার ব্যাবহার করছিনা। তাই তন্দুরি চিকেন বানাতে ১ টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি ব্যাবহার করেছি। আপনারা চাইলে এর সাথে ১/২ চামচ লঙ্কার গুঁড়ো মেশাতে পারেন। এরপর একটি পাত্রে ডিম নিতে হবে। আর ডিম টা ফেটিয়ে নিয়ে অর্ধেক দিতে হবে মশলাতে। ডিম আর ভাজা ব্যাসন দেবার কারণ চিকেনের গায়ে মশলা যাতে ভালোভাবে লেগে থাকে। এরপর দিতে হবে ১ টেবিল চামচ। হাত দিয়ে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এ সময় লবণটা চেক করে নিতে পারেন। সব মশলা ভালোভাবে মিশিয়ে নেবার পর ম্যারিনেট করা চিকেনে দিয়ে দিতে হবে। চিকেন আর মশলা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। চিকেনের যেখানে যেখানে কাটা পারলে ওই খানে যতোটা পারা যায় মশলা দেবার চেস্টা করবেন। দ্বিতৃয় ম্যারিনেট শেষ। আবার এটা রেখে দিতে হবে ফ্রিজে ৩০ মিনিট। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে ২ ঘণ্টা এই ভাবে রাখতে পারেন। তাতে চিকেন ম্যারিনেটটা ভালো হয়। 


৩০ মিনিট পর প্যান গরম করে ১ চামচ তেল দিতে হবে। তেল গরম হলে ওতে দিতে হবে ম্যারিনেট করা চিকেন। আর বাড়তি মশলা চিকেনের উপর দিয়ে দিয়ে হবে। এরপর এটা ঢাকা দিয়ে রেখে দিতে ৫ থেকে ১০ মিনিট তবে মাঝারি আঁচে। ১০মিনিট পর ঢাকা খুলে চিকেনটা উল্টে দিতে হবে। আর বাড়তি মশলা চিকেনের উপর দিতে হবে। আবার এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে মাঝারি আঁচে ৫ থেকে ১০ মিনিট এর মতো। ১০ মিনিট পর ঢাকা খুলে চিকেন নামিয়ে নিতে হবে। এরপর চিকেন পোড়াতে হবে। এর জন্য নিতে হবে একটি তারের জাল। যেটা সাধারণত আমরা রুটি সেঁকার কাজে ব্যাবহার করে থাকি। রুটি সেঁকার জালে সামান্য তেল মাখিয়ে গ্যাস অন করে উপরে রেখে দিতে হবে। আর জালের উপর দিয়ে দিতে হবে মশ্লা ভরা চিকেন। এটা আপনারা আঁচ কমিয়েও পুরাতে পারেন বা বেশি আঁচে। কম আঁচে বানালে চিকেন টা পুড়তে বেশি সময় লাগবে। কিছুক্ষণ হবার পর চিকেনটা উল্টে দিতে হবে। চিকেন পোড়ানোর সময় বাড়তি মশলা ঝড়ে যাবে। উল্টে পাল্টে চিকেনের সব দিক ভালোভাবে পুড়িয়ে নিতে হবে। চিকেন ভালোভাবে পুড়ে গেলেই তৈরি তন্দুরি চিকেন। লেবু আর পেঁয়াজ দিয়ে পরিবেশন করুন তন্দুরি চিকেন।।

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget