প্রন মশালা

প্রন মশালা রেসিপি

 


উপকরণ :-গলাদা চিংড়ি ৫০০ গ্রাম ( আপনারা চাইলে ছোট চিংড়ি দিয়ে এটা বানাতে পারেন), ২ টো পেঁয়াজ কুঁচি, টক দই ২ চামচ, ২ টো টম্যাটো ৮ ভাগ করে নিতে হবে, ধনেপাতা কুঁচি, ৩ টে গোটা কাঁচালঙ্কা, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দু'টো মিলিয়ে ১/২ চামচ, নুন পরিমাণ মতো, লাগছে সরষের তেল, আদা-রুসুন বাটা ১ চামচ, ২ টো কাঁচালঙ্কা বাটা, লঙ্কা গুঁড়ো ১/২ চামচ, হলুদ গুঁড়ো ১/৪ চামচ, তেজপাতা ১টা, ২ টো লবঙ্গ, এক টুকরো দারচিনি আর লাগছে ২ টো এলাচ।

 কি ভাবে বানাবেন  প্রন মশালা ?



প্রনালি :- প্রথমে চিংড়ি মাছ কেটে ধুয়ে নিতে হবে।
এরপর চিংড়ি মাছে মশলা মাখানোর জন্য একটি পাত্রে নিতে হবে।
ওর মধ্যে দিতে হবে টম্যাটো কুঁচি, কাঁচালঙ্কা, জিরে-ধনে গুঁড়ো, লঙ্কা- হলুদ গুঁড়ো, আদা-রুসুন বাটা, কাঁচালঙ্কা বাটা, পরিমাণ মতো নুন আর দিতে হবে এক চামচ সরষের তেল।
হাত দিয়ে সব উপকরণ ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবার এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে ১৫ মিনিট।
১৫ মিনিট পর মশলা চিংড়ি বানানোর জন্য কড়া গরম করে তেল দিতে হবে।
তেলের মধ্যে দিতে হবে তেজপাতা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। এলাচ ফাটিয়ে তেলে দিতে হবে। সামান্য ভেজে নিতে হবে, এতে গন্ধ টা ভালো আসে।
এবার দিয়ে দিতে হবে পেঁয়াজ কুঁচি। পেঁয়াজ ভাজতে হবে কিন্তু বেশি ভাজবার দরকার নেই। পেঁয়াজ অর্ধেক ভাজা হলে দিয়ে দিতে হবে মশলা মাখা চিংড়ি মাছ।
মশলা পাত্রে লেগে থাকলে জল দিয়ে ধুয়ে নিতে হবে আর দিয়ে দিতে হবে কড়াতে। সব উপকরণ মিশিয়ে নিতে হবে। এবার এটা ঢাকা দিয়ে হতে দিতে হবে ২০ মিনিট, তবে আঁচ কমিয়ে। ছোট চিংড়ি হলে কম সময় লাগবে। কিন্তু মাঝে মাঝে ঢাকা খুলে সব উপকরণ নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে হতে দিতে হবে।
২০ মিনিট পর ঢাকা খুলে নিতে হবে। চিংড়ি মাছ ভালোভাবে কষা হলে, এরমধ্যে দিতে হবে অল্প জল। এই রান্নাতে কিন্তু গ্রেভি বেশি থাকবেনা। আবার এটা ঢাকা দিয়ে হতে দিতে হবে ৫ মিনিট। মাঝে একবার ঢাকা খুলে নাড়াচাড়া করে আবার ঢাকা দিতে হবে।
৫ মিনিট পর নামিয়ে নিন মশলা চিংড়ি ।


Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget