ডায়াবেটিস নিয়ে যত ভুল ধারণা

সেদিন এক দম্পতি প্রায় মারামারি করতে করতে চেম্বারে ঢুকলো। মারামারির বিষয় ইনসুলিন। মেয়েটার বাবার ডায়াবেটিস ধরা পড়েছে এবং রক্তে গ্লুকোজের মাত্রা অনেক বেশি, তাকে এক ডায়াবেটিসের চিকিৎসক ইনসুলিন দিয়েছে; কিন্তু মেয়ে ও মেয়ের বাবা কেউ ইনসুলিন নিতে রাজি নন। কারণ তাদের ধারণা একবার ইনসুলিন নিতে শুরু করলে সারা জীবন ইনসুলিন নিতে হবে। তাদের পাশের বাসার চাচার ডায়াবেটিস ধরা পড়েছে ২০ বছর হলো, এতদিন ওষুধ খেতেন; কিন্তু কিছুদিন আগে তাকে ইনসুলিন দেয়া হয়েছে এবং এখন ডাক্তার বলছেন যে, তাকে সারা জীবন ইনসুলিন নিতে হবে, সুতরাং তার বাবাকে একবার ইনসুলিন দেয়া শুরু করলে সারা জীবন ইনসুলিন নিতে হবে, তারা তাই ইনসুলিন নিতে রাজি নন। মেয়েটার জামাই মেয়েটাকে আমার কাছে নিয়ে এসেছে আমি যেন তাদের ব্যাপারটা বুঝিয়ে বলি। এ ধরনের ভ্রান্ত ধারণা আমাদের অনেকের মধ্যেই আছে যে, একবার ইনসুলিন শুরু করলে সারা জীবন ইনসুলিন নিতে হবে। কথাটি একটুও সত্যি নয়, ডায়াবেটিস অনিয়ন্ত্রিত হলে। সেকেন্ডারি ড্রাগ ফেইলোর, টাইপ-১ ডায়াবেটিস, জরুরি অপারেশন, গর্ভাবস্থায় ও ল্যাকটেটিং মাদার, কোনো কারণে মুখে খাবার ওষুধ (যেমন_ কিডনি ফেইলোর) না দেয়া গেলে, এসব ক্ষেত্র ছাড়া অন্যান্য যেকোনো ক্ষেত্রে ইনসুলিন থেকে অনায়াসে আমরা পরে মুখে খাবার ওষুধে চলে যেতে পারি।

ডায়াবেটিস সম্পর্কে আমাদের ভুল ধারণাগুলো হলো :

শুধু ধনীদের ডায়াবেটিস হয়।

শুধু বয়স্কদের ডায়াবেটিস হয়।

শুধু শহরের লোকদের ডায়াবেটিস হয়।

ডায়াবেটিস ছোঁয়াছে।

ডায়াবেটিস একটি অভিশাপ।

শারীরিক মিলনে ডায়াবেটিস হয়।

শুধু মোটা লোকদের ডায়াবেটিস হয়।

ডায়াবেটিস হলে মাটির নিচের খাবার খাওয়া যায় না।

ডায়াবেটিস হলে বিশেষ ধরনের খাবার খেতে হয়।

টক ও তিতা জাতীয় খাবার ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকর। রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণে এলে ডায়াবেটিস ভালো হয়ে যায়। একবার ইনসুলিন নিতে শুরু করলে সারা জীবন ইনসুলিন নিতে হয়।

ইনসুলিন নিলে যৌন ক্ষমতা কমে যায়।

ইনসুলিন নিলে দৃষ্টিশক্তি কমে যায়।

শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন হলেই শুধু ইনসুলিন নিতে হয়। ইনসুলিন নেয়া অত্যন্ত কষ্টদায়ক।

ডায়াবেটিস আক্রান্ত মহিলাদের গর্ভধারণ করা উচিত নয়। ডায়াবেটিস আক্রান্ত মায়ের সন্তান ডায়াবেটিস নিয়ে জন্মগ্রহণ করে।

ডায়াবেটিস আক্রান্ত শিশুদের স্বাভাবিক বৃদ্ধি হয় না।

ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব নয়।

উপরের কথাগুলো সবই ভ্রান্ত এবং একটিও সত্য নয় ।



ডা. মফিজুর রহমান রাজীব

হৃদরোগ, ফ্যামিলি মেডিসিন ও ডায়াবেটিস চিকিৎসক

খিলগাঁও ডায়াবেটিক ও স্পেশালাইজড ডক্টর'স চেম্বার

Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget